আরিফুল ইসলাম মহিন ,খাগড়াছড়ি প্রতিনিধি
২৭ জানুয়ারী ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পানছড়িতে জামায়াতের দিনব্যাপী নির্বাচনী প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা ও একাধিক পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাগড়াছড়ি–২৯৮ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর দাঁড়ি-পাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরীর নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়।

দিনব্যাপী প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে পানছড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও জনবহুল স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। এসব পথসভায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রচারণাকালে খাগড়াছড়ি জেলা এনসিপির নেতাকর্মীরা জামায়াত প্রার্থী এডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরীকে শাপলা কলি উপহার দিয়ে শুভেচ্ছা জানান এবং নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যা কর্মসূচিতে ভিন্ন মাত্রা যোগ করে।

দিনব্যাপী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরী বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে একটি ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনা নির্ধারিত হবে এবং শাসনব্যবস্থার বিদ্যমান দুর্বলতা চিহ্নিত করে তা সংশোধনের পথ তৈরি হবে।” তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায়ভিত্তিক, শৃঙ্খলাবদ্ধ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আইনের শাসন, সুশাসন ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।”

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ একটি আদর্শ ও মানবিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারে। সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে এগিয়ে যাবে।”

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমিন। তিনি বলেন, “দেশের সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য নৈতিক নেতৃত্বের বিকল্প নেই। জামায়াতে ইসলামী সেই নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই জনগণের কাছে যাচ্ছে।”

এছাড়া আরও বক্তব্য দেন এনসিপির জেলা সভাপতি নুর আলম, সদস্য সচিব সুবোধ চাকমা, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ, উপজেলা মুখ্য সংগঠক পুলিন চাকমা, জেলা যুগ্ম আহ্বায়ক রুপায়ন চাকমা, জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল ছাত্তার, উপজেলা জামায়াত সভাপতি মো. জাকির হোসেন এবং উপজেলা সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান। বক্তারা সবাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন এবং জনগণকে সচেতনভাবে ভোট প্রদানের আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পাশাপাশি এনসিপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই নির্বাচনী প্রচারণা ও পথসভাকে ঘিরে পানছড়ি উপজেলায় ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা যায়, যা আসন্ন নির্বাচনে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে তুলেছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  চট্টগ্রাম বিভাগে বড় দায়িত্বে কক্সবাজারের ইসমাইল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০