আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) বাদ মাগরিব চুলকাটি প্রেসক্লাব হল রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্প্রতি অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে তার পিত্তথলির পাথর অপারেশন করা হয়। চিকিৎসকেরা জানান, অপারেশনের পর তিনি সুস্থ আছেন।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান মিরন। এতে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ড. মাহমুদুর রহমানের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মন্তব্য করুন