নিজস্ব প্রতিনিধিঃ
৬ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাগেরহাটে নারীর প্রতি সহিংসতা নিরসনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর প্রতি সহিংসতা নিরসনে করণীয় শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।৫ মে মঙ্গলবার বিকেল ৩ টায় দি হাঙ্গার প্রজেক্ট বাগেরহাট অফিসের সভাকক্ষে নারী শান্তি সহায়ক প্লাটফর্ম (ওয়েভ), বাগেরহাট সদর-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাটি দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায়, এফসিডিও’র আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন ওয়েভ সমন্বয়কারী ও জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার এবং সঞ্চালনা করেন MIPS প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএফজির কো-অর্ডিনেটর এস.কে.এ হাসিব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নারগীস আক্তার ইভা, জাতীয় পার্টির সদস্য নুসরাত বাধন, সাংবাদিক ইয়ামিন আলী, ওয়েভ সদস্য তাসলিমা বেগম, ফাতেমা পান্না, ফারজানা জামান, সোসাম্মৎ সালমা, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সদস্যবৃন্দ এবং স্থানীয় নারী উদ্যোক্তারা।
সভায় বক্তারা বলেন,“নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠান—সব জায়গায় সম্মিলিত সচেতনতা গড়ে তুলতে হবে। যেখানে সহিংসতা ঘটবে, সেখানেই প্রতিবাদের শক্ত অবস্থান নিতে হবে।”
তারা আরও বলেন,“একটি নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গড়তে হলে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। নীরবতা নয়, সচেতনতা ও প্রতিরোধই হতে পারে পরিবর্তনের প্রধান শক্তি।”

আরো পড়ুন...  সরকারি মহিলা কলেজে ইফতার মাহফিল

সভাপতির বক্তব্যে সাহিদা আক্তার বলেন,“নারীর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। নারী শান্তি সহায়ক প্লাটফর্ম (ওয়েভ) এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
সভায় বক্তারা নারী শান্তি সহায়ক প্লাটফর্ম (ওয়েভ)-এর লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরে বলেন, নারীর প্রতি সকল ধরনের সহিংসতা নিরসনে সম্মিলিতভাবে কাজ করাই এ প্লাটফর্মের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগে একটি সহিংসতামুক্ত, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গঠনের প্রত্যয়কে আরও দৃঢ় করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে নারীর প্রতি সহিংসতা নিরসনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে বিরল প্রজাতির হেলে সাপ উদ্ধার

কুলাউড়ায় নতুন ইউএনও সানজিদা আক্তার

কিশোর গ্যাং সংঘর্ষে যুবক নিহত

অনুমতিহীন মার্কেট নির্মাণের জেরে বদলি মৌলভীবাজারের এসপি

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে সুড়ঙ্গ ও গোপন কক্ষের সন্ধান

শ্রীমঙ্গলে চা শ্রমিক পরিবারে হামলা, তিনজন আহত

কালিয়াকৈরে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে সেবা

রাবির হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের কমিটি, উত্তপ্ত প্রতিক্রিয়া

মহাসড়ক অবরোধে তীব্র ভোগান্তি

১০

খুবিতে হাবারমাস ভাবনায় সেমিনার

১১

বিশ্বনাথে সাংবাদিকদের ঐক্যের প্রশংসা

১২

২০ বছর পর রায়: ডাকাতিতে ১৩ জনের যাবজ্জীবন

১৩

চিপসের প্যাকেটে ১ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

১৪

হাওরে পানিতে তলিয়ে যাচ্ছে বোরো ধান

১৫

কনস্টেবল আনিসুরের বিরুদ্ধে অভিযোগ ‘ভিত্তিহীন’

১৬

ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

নিয়ামতপুরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১৮

হাসির আড়ালে দাঁতের অপচিকিৎসার ঝুঁকি

১৯

জগন্নাথপুরে মোস্তফা মিয়াকে সংবর্ধনা

২০