বাগেরহাট প্রতিনিধি
৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা ও অফিস ভাঙচুরের অভিযোগ

বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিমের নির্বাচনী প্রচারণায় বাধা, অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম অভিযোগ করে বলেন, বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে একটি সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে তার নির্বাচনী কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছে। তারা তার প্রচারণা বন্ধ করতে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও সহিংসতার আশ্রয় নিচ্ছে।

তিনি জানান, সদর উপজেলার যাত্রাপুর এলাকায় তার নির্বাচনী অফিসে সন্ত্রাসীরা তালা লাগিয়ে দেয়। পাশাপাশি অফিসে অগ্নিসংযোগ করা হয় এবং প্রচারণার কাজে ব্যবহৃত মাইক ভাঙচুর করা হয়। এ সময় তার নেতাকর্মীদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এমএএইচ সেলিম আরও বলেন, এসব ঘটনায় পুলিশ প্রশাসন ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে তিনি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “এই পরিস্থিতি চলতে থাকলে নির্বাচনে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না।” আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এবং স্বাভাবিক প্রচারণার পরিবেশ বজায় রাখতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সরাসরি হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

আরো পড়ুন...  পৈত্রিক জমি দখলের অভিযোগে বাগেরহাটে সংবাদ সম্মেলন

অভিযোগের বিষয়ে বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, খবর পাওয়ার পর সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকালে ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে এমএএইচ সেলিমের সঙ্গে মাহবুবুর রহমান টুটুলসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০