ব্রাহ্মণবাড়িয়া (বাঞ্ছারামপুর) প্রতিনিধি: মো. রোমন হায়দার
২৩ জানুয়ারি ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঞ্ছারামপুরে বিএনপি-সমর্থিত জোট প্রার্থীর পথসভা ও দোয়া মাহফিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া–৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি-সমর্থিত জোট প্রার্থীর উদ্যোগে এক নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আয়োজিত এ পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক জনাব এম এ খালেক, পিএসসি। জোট প্রার্থী ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব জোনায়েদ আব্দুর রহিম সাকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রফিক শিকদার এবং অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া। সভায় সভাপতিত্ব করেন কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাবেক ছাত্রনেতা ভিপি এ কে এম মুসা।

পথসভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে জনগণ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশের গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।

প্রধান বক্তার বক্তব্যে জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, “বাঞ্ছারামপুরের মানুষ পরিবর্তন চায়। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে বাস্তবভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে কাজ করব। ন্যায়বিচার ও জনকল্যাণই হবে আমার রাজনীতির মূল দর্শন।” তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন...  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মিয়া কুলিয়ারচরে সংবর্ধিত

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বিএনপি-সমর্থিত জোট জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায় সবসময় আপসহীন ভূমিকা পালন করেছে। আগামী নির্বাচন জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ—এই সুযোগ কাজে লাগিয়ে সঠিক নেতৃত্ব নির্বাচিত করার আহ্বান জানান তারা।

পথসভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের ‘মাতাল’ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।

পথসভাকে কেন্দ্র করে বাঞ্ছারামপুরের বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এমন প্রাণবন্ত রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পেরে তারা আশাবাদী এবং আগামীর রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন প্রত্যাশা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

জনবান্ধব সেবার দৃষ্টান্ত গড়ে ৮ মাসেই বদলি—হোসেনপুরে আলোচনায় এসিল্যান্ড মোহসী মাসনাদ

নতুন কুঁড়িতে স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা

কালবৈশাখীতে লাউয়াছড়া সড়কে গাছ উপড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

১০

সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, ২৯ চোরাই মোবাইল জব্দ

১১

ঐতিহ্যের শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

১২

আদমপুরের ইতিহাসে অমর এক নাম: ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিম

১৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

১৪

কটিয়াদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

১৫

নাড়ির টানে ঘরে ফেরা শুরু, কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল

১৬

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

১৭

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

১৯

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

২০