বগুড়া প্রতিনিধি
১০ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার বাড়িতে হামলা: ছেলের ‘চোখ নষ্টের’ খবরে মায়ের মৃত্যু

ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা ওরফে মজিদের চোখ গুরুতর জখম হয়েছে।

বগুড়ার নন্দীগ্রামে ভোটের টাকা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে থালতা-মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা ওরফে মজিদের চোখে গুরুতর আঘাত লাগে। তার চোখ নষ্ট হয়ে গেছে—এমন খবর ছড়িয়ে পড়লে শোক ও উৎকণ্ঠায় তার মা মাজেদা বেগম মৃত্যুবরণ করেন বলে দাবি করেছে বিএনপি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৪ নম্বর থালতা-মাঝগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামে এ সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট কেনার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড সভাপতি বেলাল হোসেন ও জামায়াতকর্মী ফারুক হোসেনকে আটক করেন ধানের শীষের নেতা-কর্মীরা। তাদের কাছ থেকে নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়।

পরে আটক দুজনকে ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানার পারশুন গ্রামের বাড়িতে নিয়ে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়তে থাকে।

অভিযোগ রয়েছে, রাত প্রায় ১২টার দিকে অর্ধশতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে দাঁড়িপাল্লার সমর্থকেরা মাসুদ রানার বাড়িতে হামলা চালান। এ সময় বাড়িঘর ভাঙচুর করা হয় এবং আশপাশের আরও কয়েকটি বাড়িতেও হামলার ঘটনা ঘটে।

আরো পড়ুন...  মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে আটক বেলাল ও ফারুককে তাদের সমর্থকেরা ছিনিয়ে নিয়ে যান।

সংঘর্ষে গুরুতর আহত মাসুদ রানাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার চোখে গুরুতর জখম হয়েছে বলে পরিবার দাবি করেছে।

বিএনপির দাবি, সংঘর্ষের ঘটনায় ছেলে একটি চোখ হারিয়েছে—এমন খবর শুনে মাসুদ রানার মা মাজেদা বেগম শোকে স্ট্রোক করেন। মঙ্গলবার সকালে তিনি মারা যান। হামলার সময় তিনিও আহত হয়েছিলেন বলে অভিযোগ করা হয়।

ঘটনার প্রতিবাদ ও ব্যাখ্যা দিতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বগুড়া প্রেসক্লাবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে বিএনপি ও জামায়াত।

বিএনপির সংবাদ সম্মেলনে মাসুদ রানার ছেলে কলেজছাত্র সিয়াম আকন্দ অভিযোগ করেন,
জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মধ্যরাতে তাদের বাড়িতে হামলা চালিয়ে তার বাবা-মাসহ পরিবারের সদস্যদের মারধর করেন এবং একপর্যায়ে তার বাবার চোখে আঘাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম এবং বগুড়া-৪ আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

আরো পড়ুন...  খাগড়াছড়িতে সহস্রাধিক চাকমা নেতাকর্মীর বিএনপিতে যোগদান

মোশারফ হোসেন অভিযোগ করেন, জামায়াত-শিবিরের কয়েকশ সমর্থক অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে পরিকল্পিত হামলা চালায়, বসতবাড়ি ভাঙচুর করে এবং আটক কর্মীদের ছিনিয়ে নিয়ে যায়।

অন্যদিকে একই দিন বিকাল ৪টায় বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জামায়াত। সেখানে বগুড়া-৪ আসনের জামায়াত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ হামলার অভিযোগ অস্বীকার করেন।

তিনি বলেন, তাদের কর্মী জুলাইযোদ্ধা গালিব নির্বাচনী কাজ শেষে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একই রাতে বিএনপি নেতা মাসুদ রানার নেতৃত্বে তাদের কর্মী ফারুক ও বেলালকে মারধর করে তুলে নিয়ে গিয়ে একটি বাড়িতে আটকে রাখা হয়।

তিনি দাবি করেন, বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করা হয়নি এবং মিথ্যা অভিযোগে তাদের কর্মীদের নির্যাতন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বগুড়া-৬ সদর আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০