আবেদন মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি :
১৩ জুন ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় স্থানীয় একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি বিশ্বনাথ উপজেলা কমিটির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক এম. খলিল উল্লাহ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম আকবর।

সভায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন এনসিপি বিশ্বনাথ উপজেলা আহ্বায়ক নুরুল আমিন। এছাড়া আরও উপস্থিত থেকে বক্তব্য দেন এনসিপি বিশ্বনাথ পৌর কমিটির আহ্বায়ক সাইফুল আলম, উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সাহিদ হোসেন হেলাল, এজাজ আল-জাবেদ, মো. ইব্রাহিম, সদস্য সচিব মামুন আলী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রায়হান আহমদ, সাংগঠনিক সম্পাদক সুহিস আহমদ, এবং সদস্য খালেদ আহমদ, ইসমাঈল হাসান মুবিন, ইমাদ উদ্দিন ও সাইফুল ইসলাম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর এনসিপির সদস্য সচিব ইমন আহমদ, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক সানি আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে। দলটি বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারা আরও বলেন, স্বল্প সময়ের মধ্যেই এনসিপি সারাদেশে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে, যা জনগণের আস্থা ও সমর্থনেরই প্রতিফলন।

আরো পড়ুন...  পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে মোরেলগঞ্জে র‌্যালি ও গাছের চারা বিতরণ

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত হলে এবং স্থানীয় পর্যায়ে সংগঠন শক্তিশালী হলে এনসিপি তার লক্ষ্য অর্জনে সফল হবে। তারা সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, দেশের তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই এনসিপির মূল উদ্দেশ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সংগঠনটি নিয়মিতভাবে সাংগঠনিক কার্যক্রম ও জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে।

সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এবং স্থানীয় পর্যায়ে সংগঠনকে আরও বিস্তৃত ও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাইয়ে বেনজীর গ্রেপ্তার, ফেসবুকে পরীমনির ‘মজা’

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৩৬০ বোতল ইস্কফ সিরাপ আটক

দুই মাসেও মেলেনি এপ্রিলের বেতন, সংকটে মিরুখালী স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মচারীরা

বিশ্ব রক্তদাতা দিবসে মানবতার বন্ধন পটিয়ার মতবিনিময় সভা

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

সুবর্ণচরে নারীর সুরক্ষায় কর্মশালা

পলিথিনের ছাউনিতে দেলোয়ারের জীবন

কিশোরগঞ্জে আইন-শৃঙ্খলা জোরদারে সভা

প্রাইজ প্রকল্পে দক্ষতার স্বীকৃতি

জকিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হতে চান হাফিজ মাছুম আহমদ

১০

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত

১১

মোরেলগঞ্জে মাদ্রাসা সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন

১২

মোরেলগঞ্জে নকল সিগারেট উদ্ধারের ঘটনায় ৩ জনের নামে মামলা দায়ের

১৩

মোংলায় বিএনপি নেতা ফারুক’র নামে অপপ্রচার, থানায় জিডি

১৪

কালিহাতীতে গৃহবধূ নির্যাতন, শালিশে হামলার অভিযোগ

১৫

প্রিপেইড মিটারে ভোগান্তিতে কালিয়াকৈরের গ্রাহকরা

১৬

ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে দুধরচকীর শোক

১৭

কিশোরগঞ্জে বিএমবিএফের অভিষেক অনুষ্ঠিত

১৮

উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়নে শঙ্কা, চাঁদাবাজি বন্ধের আহ্বান এমপি আজহারের

১৯

নারীর প্রতি সহিংসতা নিরসনে শরনখোলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

২০