মোজাম্মেল হক, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি 
১০ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বীরগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ তিনজন গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) সকাল ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার এসআই দীপু কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ১০নং মোহানপুর ইউনিয়নের বড় করিমপুর গ্রামে পলাতক আসামি শেখ ফরিদের বাড়ির আঙিনায় অভিযান চালায়। এ সময় মো. লাবু শাহ (৩০) ও মো. আমিনুল ইসলাম (২৬) নামে দুইজনকে আটক করা হয়।

পরে তাদের দেহ ও ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে ৩১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (ওজন ৮৫.০৫ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৯৪ হাজার ৫০০ টাকা। এছাড়া ঘটনাস্থল থেকে ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যার মূল্য প্রায় ৫ লাখ ১৭ হাজার টাকা।

গ্রেফতার লাবু শাহ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া বাজার এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে এবং আমিনুল ইসলাম একই উপজেলার মুচকুড়ি গ্রামের মো. হাসিফুল ইসলামের ছেলে। এ ঘটনায় আরও দুইজনকে আসামি করা হয়েছে, তারা হলেন বড় করিমপুর গ্রামের মো. শেখ ফরিদ ও মো. রাজ্জাকুল ইসলাম।

আরো পড়ুন...  বীরগঞ্জে ক্যাপসিকাম চাষে কৃষকের অভাবনীয় সফলতা, ফসল যাচ্ছে ঢাকার বাজারে

এদিকে, একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেবাশিষ চন্দ্র বর্মনের নেতৃত্বে পুলিশের আরেকটি অভিযানে উপজেলার চিলকুড়া গ্রাম থেকে মো. জাহাঙ্গীর আলম (২৯) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (ওজন ৪.৫ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৪ হাজার ৫০০ টাকা। জাহাঙ্গীর আলম ওই গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, এসব ঘটনায় বীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০