ইতিহাস ডেস্ক
৩ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভাইরাল ভিডিওতেও ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারি

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে মাদক সেবনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পরও রহস্যজনক কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছে নরসিংদীর বেলাবো উপজেলার কুখ্যাত মাদক কারবারি আবুল কাশেম (৪৫)। এমন অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

আবুল কাশেম উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিন্নাবাইদ পশ্চিমপাড়া গ্রামের মৃত তোঁতা মিয়ার ছেলে। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে প্রকাশ্যে মাদক সেবন করতে দেখা যায় বলে দাবি এলাকাবাসীর। তবে ভিডিওটি ভাইরাল হলেও এখনও তাকে গ্রেফতার করা হয়নি।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক সেবন ও ব্যবসা চালিয়ে আসছে আবুল কাশেম। বিন্নাবাইদ পশ্চিমপাড়া গ্রামের মৃত ইয়াহিয়া ওরফে নিবর্ষার ছেলে মো. মুক্তার মিয়া (৫০)সহ একাধিক ব্যক্তি জানান, “ভিডিও ভাইরাল হওয়ার পরও সে ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। এতে যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে।” তারা অবিলম্বে তার গ্রেফতার দাবি করেছেন।

এ বিষয়ে বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, “এ বিষয়ে আমার জানা নেই। তবে তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।”

উল্লেখ্য, গত ১ মে থেকে সারাদেশে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সমন্বিত কঠোর সাঁড়াশি অভিযান শুরুর ঘোষণা দিয়েছে সরকার। জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরে বলেন, দেশে মাদক ও জুয়ার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যুবসমাজকে রক্ষায় সমন্বিত অভিযান জোরদার করা হবে বলেও জানান তিনি।

আরো পড়ুন...  মহিলাদল নেত্রীর হয়ে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অধিবেশনে মন্ত্রী আরও বলেন, অবৈধ ব্যবসা বন্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কোনো পুলিশ সদস্য এসব কার্যক্রমে জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের এমন ঘোষণার পরও চিহ্নিত মাদক কারবারি আবুল কাশেমের প্রকাশ্যে চলাফেরা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। প্রশ্ন উঠেছে—শেষ পর্যন্ত আদৌ কি তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে?

রিপোর্ট লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০