ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
১৬ এপ্রিল ২০২৬, ৬:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভান্ডারিয়ায় বিদায় ও সংবর্ধনা

পিরোজপুরের ভান্ডারিয়ায় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে সম্মান জানিয়ে এক আবেগঘন বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানটি পরিণত হয় স্মৃতি, শ্রদ্ধা ও ভালোবাসার মিলনমেলায়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান। বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সঞ্জয় কুমার বিশ্বাস, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, ধাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুল কুদ্দুস, সাবেক সভাপতি আব্দুর রশিদ খান, বাদল মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক মোঃ মাসুম বিল্লাহ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এমএ বারী হাওলাদার, বিদ্যালয়ের সাবেক সভাপতি কেএম মাহবুবুর রহমান এবং সমাজসেবক জলিল শিকদারসহ অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে বিদায়ী শিক্ষকবৃন্দের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, একজন শিক্ষক শুধু পাঠদানই করেন না, বরং তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘদিন শিক্ষাসেবায় নিয়োজিত থেকে অবসর গ্রহণকারী শিক্ষকরা এ প্রতিষ্ঠানকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে বিশেষ ভূমিকা রেখেছেন।

আরো পড়ুন...  গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

অনুষ্ঠানে শিক্ষাসেবায় দীর্ঘ অবদানের জন্য অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ—বাবু সঞ্জয় কুমার বিশ্বাস, মোঃ মজিবুর রহমান, মোঃ আবুল বাসার হাওলাদার, বাবু সরল কুমার মণ্ডল এবং বাবু দিলীপ কুমার হাওলাদার—কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত সকলেই করতালির মাধ্যমে তাদের সম্মান জানান।

একই সঙ্গে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় জানানো হয়। শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে। অনেকেই আবেগাপ্লুত হয়ে স্মৃতিচারণ করেন, যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিক্ষার্থীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, কবিতা আবৃত্তি ও অন্যান্য পরিবেশনার মাধ্যমে তারা অনুষ্ঠানে প্রাণবন্ততা এনে দেয়।

অনুষ্ঠান শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সকলের জন্য সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং শিক্ষকদের অবদানকে নতুন প্রজন্মের কাছে আরও সম্মানজনকভাবে তুলে ধরবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

১০

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

১১

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১৩

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১৪

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১৫

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৬

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৭

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৮

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

১৯

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

২০