মিজানুর রহমান রিপন কলাপাড়া (পটুয়াখালী)
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহিপুরে ত্রাণের নামে প্রতারণা, আটক ২

পটুয়াখালীর মহিপুরে ত্রাণ সহায়তার প্রলোভন দেখিয়ে এক বৃদ্ধার স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার সময় দুই প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মহিপুর বাজারে বেসিক ব্যাংক এলাকার সামনে এ ঘটনা ঘটে। পরে আটক দুই ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ব্যক্তি নিজেদের ত্রাণ বিতরণ কার্যক্রমের সঙ্গে যুক্ত পরিচয় দিয়ে বাজারে ঘোরাফেরা করছিল। তারা এক অসহায় ও সরলমনা বৃদ্ধা মহিলাকে টার্গেট করে ত্রাণ দেওয়ার আশ্বাস দেয়। এক পর্যায়ে তারা ছবি তোলার কথা বলে বৃদ্ধার কানের স্বর্ণালংকার খুলতে প্রলুব্ধ করে। প্রতারকরা তাকে বোঝায়, স্বর্ণালংকার পরে ছবি তুললে তাকে সচ্ছল মনে হবে এবং ত্রাণ পাওয়া যাবে না। কথায় বিশ্বাস করে বৃদ্ধা তার কানের দুল খুলে ফেলেন।

এরপর সুযোগ বুঝে প্রতারকরা বৃদ্ধার স্বর্ণালংকার ও সঙ্গে থাকা কিছু নগদ টাকা নিয়ে দ্রুত সটকে পড়ার চেষ্টা করে। তবে আশেপাশে থাকা বাজারের ক্রেতা ও স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাৎক্ষণিকভাবে তাদের ধাওয়া করে। স্থানীয় দুই যুবক হাজীপুর ব্রিজের টোল প্লাজা এলাকা থেকে অভিযুক্তদের আটক করতে সক্ষম হন।

আরো পড়ুন...  শমসেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগ, বদলাতে পারে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগচিত্র

আটককৃতরা হলেন মো. হৃদয় হাওলাদার (২৬), পিতা—ফিরোজ হাওলাদার এবং বেল্লাহ হোসেন (৩০), পিতা—নাসির মাতুব্বর। তারা উভয়েই পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়দের তৎপরতায় বৃদ্ধার স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করে তাৎক্ষণিকভাবে তার কাছে ফিরিয়ে দেওয়া হয়।

এক প্রত্যক্ষদর্শী জানান, “ত্রাণ দেওয়ার কথা বলে তারা সহজ-সরল বৃদ্ধাকে ফাঁদে ফেলেছিল। আমরা বিষয়টি বুঝতে পেরে তাদের ধাওয়া করে আটক করি।” ভুক্তভোগী বৃদ্ধা বলেন, “আমি আমার স্বর্ণালংকার ও টাকা ফিরে পেয়েছি। আল্লাহর রহমতে মানুষজন এগিয়ে না এলে বড় ক্ষতি হয়ে যেত।”

ঘটনার বিষয়ে মহিপুর থানা জানায়, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তারা একটি প্রতারক চক্রের সদস্য হতে পারে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয়দের সচেতনতা ও দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন অনেকেই। বাজার এলাকায় নিরাপত্তা জোরদার এবং অচেনা ব্যক্তির প্রলোভনে সাড়া না দেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ত্রাণ বা সরকারি সহায়তার নামে প্রতারণার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০