প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী প্রতিনিধি--
১৬ জানুয়ারি ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাইজদীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালকও গুরুতর আহত হয়েছেন। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে নোয়াখালী সদর উপজেলার মাইজদী শহরের চার লেন সড়কে, সদর উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত দুই তরুণ হলেন— সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উমেশ কুমার ভৌমিকের ছেলে অভি দেব নাথ (২৩) এবং একই গ্রামের কানু চন্দ্র শীলের ছেলে হৃদয় চন্দ্র শীল (২২)। তারা দুজনেই পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকা থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন অভি ও হৃদয়। পথে রাত সোয়া ১টার দিকে তারা মাইজদী-চৌমুহনী সড়কের সদর উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ের সামনে পৌঁছালে হঠাৎ করে একটি মুরগিবাহী পিকআপ ভ্যান ইউটার্ন নেয়। এ সময় মাইজদী অভিমুখী মোটরসাইকেলের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।

আরো পড়ুন...  ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

 

সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ও পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অভি দেব নাথকে মৃত ঘোষণা করেন।

 

অপরদিকে, পিকআপ ভ্যানের পরিচয়হীন চালক ও মোটরসাইকেল আরোহী হৃদয় চন্দ্র শীলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭টার দিকে হৃদয় চন্দ্র শীলও মৃত্যুবরণ করেন।

 

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম শুরু হয়। এলাকাবাসী জানান, দুই তরুণের এমন অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

 

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপ ভ্যান জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

পুলিশ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি সড়কে বেপরোয়া ইউটার্ন ও যানবাহনের গতির বিষয়টিও খতিয়ে দেখা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০