মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
৩ মার্চ ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাগুরায় আমের মুকুলে সুবাসিত ফাগুন

ফাগুনের আগুনরাঙা ঋতুতে প্রকৃতি যেন নতুন সাজে সেজেছে। মধুমাসের আগমনী বার্তায় ফুলে ফুলে ভরে উঠেছে চারপাশ। এরই মধ্যে আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা মাগুরা। গাছে গাছে ফুটেছে সোনালি রেণুতে ভরা আমের মুকুল, আর সেই সুবাসে ব্যস্ত সময় পার করছে মৌমাছিরা।

জেলার চারটি উপজেলা—মাগুরা সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা—ঘুরে দেখা গেছে, বিভিন্ন গ্রাম ও বাড়ির আঙিনায় আমগাছগুলো এখন মুকুলে ছেয়ে গেছে। সবুজ আমপাতার বিছানায় সোনালি মুকুল যেন ফাগুনকে স্বাগত জানিয়ে ফুলশয্যা সাজিয়েছে। প্রকৃতির এই মনোমুগ্ধকর রূপে প্রাণ ফিরে পেয়েছে গ্রামবাংলা।

মাগুরা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় প্রায় ১,২৭৫ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে আম চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন সংশ্লিষ্টরা। জি.কে. আইডিয়াল ডিগ্রি কলেজের কৃষি শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক বাবু সনৎ কুমার বসু বলেন, “আমের ফলন সম্পূর্ণভাবে আবহাওয়ার ওপর নির্ভরশীল। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর মাগুরায় ভালো ফলন হবে বলে আশা করছি।”

মাগুরা উপজেলার মালঞ্চী গ্রামের সৌখিন আমচাষি আব্দুল আজিজ মণ্ডল জানান, প্রায় ১৫ থেকে ২০ দিন আগে থেকেই গাছে মুকুল আসা শুরু হয়েছে। “কিছু গাছ ইতোমধ্যে পুরোপুরি মুকুলে ভরে গেছে, আবার কিছু গাছে নতুন করে মুকুল বের হচ্ছে। মুকুল আসার পর থেকেই নিয়মিত পরিচর্যা শুরু করেছি,” বলেন তিনি।

আরো পড়ুন...  নোয়াখালী সুপার মার্কেটে স্বর্ণলুট: চোরচক্রের লিডারসহ ৩ জন গ্রেফতার

শ্রীপুর উপজেলার সরইনগর গ্রামের চাষি কুতুবুল আলম শাহীন জানান, তার প্রায় ৪০০টি আমগাছে প্রচুর মুকুল এসেছে। “রোগবালাইয়ের আক্রমণ থেকে রক্ষা পেতে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ স্প্রে করছি এবং গাছের গোড়ায় নিয়মিত পানি দিচ্ছি,” বলেন তিনি।

মাগুরা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম জানান, জেলায় ব্যক্তি উদ্যোগে অসংখ্য ছোট ছোট আমবাগান রয়েছে। পৌরসভা ও চারটি উপজেলার প্রতিটি ইউনিয়নেই কম-বেশি আমগাছ রয়েছে। “আমের ভালো ফলনের জন্য আমরা সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দিতে প্রস্তুত,” বলেন তিনি।

এদিকে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর জানান, গত বছরের তুলনায় এ বছর আমের মুকুল বেশি এসেছে। কৃষি বিভাগের পক্ষ থেকে সকল বাগান মালিককে সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে।

প্রকৃতির অপার সৌন্দর্য আর কৃষকের যত্নে এবারও মাগুরায় আমের সম্ভাবনাময় মৌসুমের স্বপ্ন দেখছেন সংশ্লিষ্টরা। অনুকূল আবহাওয়া থাকলে জেলায় মিলতে পারে কাঙ্ক্ষিত বাম্পার ফলন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০