নিজেস্ব প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে কোডেকের সংলাপে স্থানীয় সমস্যা সমাধানে কমিটি গঠন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বেসরকারি সংস্থা কোডেকের উদ্যোগে স্থানীয় বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) উপজেলার খাউলিয়া ইউনিয়ন পরিষদে কোডেক–এনগেজ প্রকল্পের আওতায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও নেটজস বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় এ সংলাপের আয়োজন করা হয়।

সংলাপে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. বিটুল বিশ্বাস, ইউপি সদস্য মো. কামরুজ্জামান, ইউনিয়ন সচিব এবং সিএসও (CSO) সদস্যরা উপস্থিত ছিলেন।

কোডেকের এরিয়া অফিসার অজিফা নীলা এবং এফএফ তানিয়া মাহবুবার সমন্বয়ে সংলাপটি পরিচালিত হয়।

এ সময় স্থানীয় পর্যায়ের নানা সমস্যা তুলে ধরা হয়। এর মধ্যে নিরাপদ পানির সংকট, পারিবারিক টিউবওয়েল ব্যবহারের সমস্যা, খাল দখল ও জলাবদ্ধতা, কচুরিপানা জমে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়া, মৎস্য আহরণে নেট জালের প্রভাব, মাদক সমস্যা এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

সংলাপে এসব সমস্যার সমাধানে পৃথক পৃথক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সিএসও সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়, যাতে তারা নির্দিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গঠিত কমিটিগুলো সক্রিয়ভাবে কাজ করলে দ্রুত সমাধান সম্ভব বলেও তারা আশা প্রকাশ করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

আরো পড়ুন...  নড়াইলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

সংলাপে মোট ২৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন, যার মধ্যে ১৬ জন নারী এবং ১২ জন পুরুষ ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারজিস আলমের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন

রামেকে রোগীর মৃত্যু ঘিরে পুলিশ–নার্সের হাতাহাতি

মোরেলগঞ্জে কোডেকের সংলাপে স্থানীয় সমস্যা সমাধানে কমিটি গঠন

মোল্লাহাটে গৃহবধূকে কুপিয়ে গুরুতর জখম, স্বামী পালাতক

চুরি করতে গিয়ে খাটের নিচে ঘুমিয়ে পড়লেন চোর, ফজরের সময় প্রকাশ্যে ধরা

ইউএনওর সামনে কালবেলার সাংবাদিককে পেটালেন বিএনপি নেতা

মধুপুর বনে গাছে ঝুলন্ত অজ্ঞাত মরদেহ উদ্ধার

ঘোড়াঘাটে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

কালিয়াকৈরে ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চালসহ আটক ২

নলডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির সভা, পরিস্থিতি উন্নয়নে দিকনির্দেশনা

১০

নলডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১১

পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমিতির ভোটগ্রহণ: আনারস ও হরিণ প্রতীকের জয়

১২

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ: কুইজ বিজয়ী ১০ জনকে পুরস্কার

১৩

সুবর্ণচরে মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু: বজ্রপাতের গুজব ছড়ানোর অভিযোগ

১৪

জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরিতে মোরেলগঞ্জে সিসিডিবি’র বিশেষ প্রশিক্ষণ

১৫

মাগুরায় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি তারেক, সেক্রেটারী টিক্কা 

১৬

খাগড়াছড়িতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল এনায়েতের, স্ত্রীসহ আহত ২

১৭

জগন্নাথপুরে ঘাম ঝরানো ফসল এখন পানির নিচে: সর্বস্ব হারিয়ে কাঁদছেন হাওরের কৃষক

১৮

কুয়াকাটার আবাসিক হোটেলে ডিবি’র হানা: ইয়াবাসহ নারীসহ আটক ৩

১৯

ভোলার কৃষিতে বিপ্লব ঘটাবে ৭৩ খালের পুনঃখনন: কয়েকগুণ উৎপাদন বাড়ার সম্ভাবনা

২০