শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে নাঙ্গল প্রতীকে সাজন কুমার মিস্ত্রীর গণসংযোগ

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সংখ্যালঘু বিষয়ক প্রতিনিধি সাজন কুমার মিস্ত্রী নাঙ্গল প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শুক্রবার সকাল থেকে দিনব্যাপী মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজার এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জাতীয় পার্টির উন্নয়ন ভাবনা তুলে ধরেন।

গণসংযোগকালে সাজন কুমার মিস্ত্রী ঝিলবুনিয়া, কামলা, কচুবুনিয়া, হোগলাপাশার বৌলপুর, শৌলখালী বাজার, পুটিখালী ও জিউধরা ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি লিফলেট বিতরণের মাধ্যমে নাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি ঝিলবুনিয়া পীর সাহেব, প্রয়াত সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন, সাবেক সংসদ সদস্য সুধাংশু শেখর হালদার এবং কেন্দ্রীয় ছাত্রদল নেতা শরণখোলার মনিরুজ্জামান বাদলের কবর জিয়ারত করেন।

গণসংযোগে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আকতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শিমুল ফকির, দপ্তর সম্পাদক ইদ্রিস আলী হাওলাদার, পৌর জাতীয় পার্টি নেতা বিশ্বজিৎ পোদ্দার, যুবসংহতির উপজেলা সভাপতি মো. মাসুদ রেজা, সাধারণ সম্পাদক আল আমিন ফরাজী পলাশ, পৌর সাধারণ সম্পাদক আল আমিন শিকদারসহ জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতারা গণসংযোগকে সফল করতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন।

আরো পড়ুন...  রামপাল–মোংলায় কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি: শেখ ফরিদুল ইসলাম

গণসংযোগকালে সাজন কুমার মিস্ত্রী বলেন, “ক্ষমতার জন্য রাজনীতি নয়, এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্যই আমার রাজনীতি।” তিনি মোরেলগঞ্জ–শরণখোলাকে একটি আধুনিক ও পরিকল্পিত জনপদে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ন্যায়নীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ, শিল্পনগরী গড়ে তোলা, সুন্দরবনকে কেন্দ্র করে আধুনিক পর্যটন কেন্দ্র স্থাপন, পানগুছি নদীতে সুন্দরবন ব্রিজ নির্মাণ এবং টেকসই ভেড়িবাঁধ বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলে খেটে খাওয়া মানুষের জন্য গুচ্ছগ্রাম, পল্লী উন্নয়ন, গ্রামীণ রাস্তাঘাটসহ ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জাতীয় পার্টিকে আবারও সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

শেষে আগামী ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে নাঙ্গল প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান সাজন কুমার মিস্ত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০