শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাগেরহাটের মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে পুরাতন কৃষি ব্যাংক সংলগ্ন কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা এরিয়া প্রধান মো. লিটন হাওলাদার। এসময় আরও বক্তব্য রাখেন জোন প্রধান মো. মহাসিন হোসাইন, সহকারী জোন প্রধান মো. আবজাল হোসেন, আক্কাস আলীসহ অন্যান্যরা। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

প্রধান অতিথি মো. লিটন হাওলাদার বলেন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স ১৯৮৫ সাল থেকে সুনামের সঙ্গে গ্রাহকদের সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে বীমা গ্রাহক, শেয়ারহোল্ডার ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা জানাই।

উল্লেখ্য, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি ২০২৩ সালে বেস্ট অ্যানুয়াল রিপোর্ট (ইন্টিগ্রেটেড রিপোর্ট) ও কর্পোরেট গভর্নেন্সের জন্য ২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করে। এছাড়া জাতীয় অর্থনীতিতে অবদানের জন্য ১৪তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড (গোল্ড) লাভ করে। বর্তমানে সারাদেশে প্রতিষ্ঠানটির প্রায় ৭৫ লাখ গ্রাহক রয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় সোমনাথ দে: ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে মাদ্রাসার ছাত্রকে বলৎকারের অভিযোগে মামলা দায়ের

মোরেলগঞ্জে ৪ কিলোমিটারের মধ্যে একাধিক বাঁধ অপসারণ করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট

মোরেলগঞ্জে ২৫জন মাদ্রাসা শিক্ষার্থীকে সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

স্থায়ী ক্যাম্পাসসহ নানা দাবি তুলে ধরলেন শিক্ষার্থীরা, সমাধানের আশ্বাস উপাচার্যের

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নবনিযুক্ত উপাচার্যের মতবিনিময়

এমপির মাদকবিরোধী হুঁশিয়ারির পর পীরগঞ্জে চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

লায়ন সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মনোনীত

চাল-ডাল থেকে ক্যামেরা পর্যন্ত ৬০ পণ্যের দাম কমানোর প্রস্তাব বাজেটে

শ্যামনগরের গাবুরায় দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও উদ্ধার সরঞ্জাম বিতরণ

কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্তে পুলিশের অভিযান, স্বস্তি ফিরল শহরে

১০

কালিয়াকৈরে ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

১১

চাকরি দেওয়ার নামে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

১২

কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল

১৩

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

১৪

পটিয়া প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা, সভাপতি নুর হোসেন ও সম্পাদক সেলিম চৌধুরী

১৫

জার্মানির প্রতি ভালোবাসায় ৭.৫ কিলোমিটার পতাকা, মাগুরায় আমজাদের অনন্য প্রদর্শনী

১৬

টাঙ্গন নদীতে এক হেক্টর এলাকাজুড়ে ‘মৎস্য অভয়াশ্রম’ ঘোষণা

১৭

পটিয়ায় মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরি, তদন্তের দাবি

১৮

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১৯

পরিবেশ স্টার্টআপ তহবিল গঠনের আহ্বান জুবাইদা রহমানের

২০