হারুন শেখ , বাগেরহাট জেলা প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে মডেল একাডেমির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মোরেলগঞ্জ মডেল একাডেমির উদ্যোগে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জন করা ৪২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদেরও সম্মাননা দেওয়া হয়।

সোমবার সকাল ১০টায় মডেল একাডেমির প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, মডেল একাডেমির প্রধান উপদেষ্টা আব্দুল গফ্ফার হাওলাদার এবং অন্যান্য শিক্ষা ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমির পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ নাহিদ মাহামুদ, যিনি স্বাগত বক্তৃতায় শিক্ষার্থীদের কৃতিত্বের প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনে আরও সাফল্য কামনা করেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শরণখোলা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ ওসমান গনি। ঢাকা আইডিয়াল একাডেমীর চেয়ারম্যান মীর মোশারেফ হোসেন, শরণখোলা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নূরুল আলম ফকির, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি এফ এম শামিম আহসান, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, অধ্যাপক শহিদুল ইসলাম এবং মডেল একাডেমির উপদেষ্টা বিশিষ্ট কবি ও সাহিত্যিক সাখাওয়াত হোসেন সহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা বক্তব্য প্রদান করেন।

আরো পড়ুন...  সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আযহা পালন

২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় মোরেলগঞ্জ মডেল একাডেমির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ৪২ জন শিক্ষার্থী অংশ নিয়ে নিজেদের মেধা ও প্রতিভা প্রমাণ করেছেন। এই কৃতি শিক্ষার্থীদের অর্জন উদযাপন করতে একাডেমি তাদের সংবর্ধনা দেয়া হয় এবং বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এক আনন্দঘন মিলনমেলার পরিবেশ সৃষ্টি করে।

মোরেলগঞ্জ মডেল একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও প্রতিযোগিতার মানসিকতা বৃদ্ধি করে এবং শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও একাডেমি নিয়মিত শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য শিক্ষা, ক্রীড়া এবং সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিশুশিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।

প্রত্যেক বছর এই ধরনের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে শিক্ষায় আগ্রহ বৃদ্ধি করে এবং তাদের মেধা বিকাশে প্রেরণা যোগায়। মোরেলগঞ্জ মডেল একাডেমির এই উদ্যোগ স্থানীয় শিক্ষা সম্প্রদায়ে প্রশংসিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০