তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১৩ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে মৃত ও অক্ষম সরকারি কর্মচারীদের পরিবারকে অনুদানের চেক বিতরণ

মৌলভীবাজারে বেসামরিক প্রশাসনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ ও গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়া সরকারি কর্মচারীদের পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদান প্রদান নীতিমালা-২০২০ (সংশোধিত) অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের জন্য সুপারিশপ্রাপ্ত ১০ জন আবেদনকারীর অনুকূলে এসব চেক হস্তান্তর করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।

অনুষ্ঠানে মৃত ৮ জন সরকারি কর্মচারীর পরিবারের সদস্যদের প্রত্যেককে ৮ লাখ টাকা করে মোট ৬৪ লাখ টাকার চেক প্রদান করা হয়। এছাড়া গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়া ২ জন সরকারি কর্মচারীকে ৪ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকার অনুদান দেওয়া হয়।

এসময় জেলা প্রশাসক বলেন, দায়িত্ব পালনকালে কোনো সরকারি কর্মচারীর মৃত্যু বা স্থায়ী অক্ষমতায় পতিত হওয়া অত্যন্ত বেদনাদায়ক। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট পরিবারগুলো আর্থিক ও মানসিকভাবে কঠিন সময় পার করে। সরকারের এই আর্থিক সহায়তা তাদের দুর্দিনে কিছুটা হলেও সহায়ক হবে এবং নতুন করে সাহস ও প্রেরণা জোগাবে।

আরো পড়ুন...  মৌলভীবাজারে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

তিনি আরও বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে সরকার সবসময় সরকারি কর্মচারী ও তাদের পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলেম: নির্ভরতার নয়, নেতৃত্বের প্রতীক হওয়া জরুরি

শ্রীমঙ্গলে দিনের আলোতে প্রকাশ্যে নারী ছিনতাই, গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার লুট

রাজশাহীতে থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

ইয়ূথ এন্ডিং হাঙ্গার ভোলা জেলা ইউনিটের নতুন নেতৃত্বে রাশেদ ও তাহমিনা

মৌলভীবাজারে মৃত ও অক্ষম সরকারি কর্মচারীদের পরিবারকে অনুদানের চেক বিতরণ

মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভারতীয় মোবাইল, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেটের বিশাল চালান জব্দ

ঈদে ঘুরে আসুন প্রকৃতির নিভৃত স্বর্গ ‘বেকি লেক’

“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়” — মাগুরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

টোলমুক্ত মহানন্দা সেতুর দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাও

১০

প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নির্মাণাধীন ঘরে বালুচাপা

১১

চট্টগ্রামে ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ, রহস্য ঘিরে তদন্ত

১২

বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রাসেল-সম্পাদক রাহুল

১৩

রাজশাহীতে ‘জম্বি মাদক’ আতঙ্ক

১৪

মাজারে মেলা দেখতে এসে তরুণী ধর্ষণের শিকার, অভিযুক্ত যুবক আটক

১৫

ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়, সংবাদ সম্মেলনে মুখ খুললেন বিএনপি নেতা বকুল

১৬

বিকাশে টাকা পাঠানোর নামে প্রবাসীর ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

১৭

পদ্মা থেকে অবৈধ মাটি উত্তোলন, চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর জব্দসহ জরিমানা

১৮

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

১৯

আল-আজহারে বিকেলের জ্ঞানগভীর আড্ডা ও দাওয়াহ ভাবনা

২০