মনিরুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরের অনিন্দ্য ইসলাম অমিতের শপথ

যশোরে আনন্দের আবহ তৈরি হয়েছে নবগঠিত মন্ত্রিসভায় স্থান পাওয়া ঘরের ছেলে অনিন্দ্য ইসলাম অমিতকে ঘিরে। সরকারে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে শপথ গ্রহণ করেন তিনি।

অনুষ্ঠানটি বিকেল ৪টা ২৮ মিনিটে শুরু হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঞ্চালনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। মোট ২৪ জন প্রতিমন্ত্রী এবং ২৫ জন পূর্ণ মন্ত্রী শপথ নেন। এই তালিকায় অন্যতম আলোচিত নাম যশোর-৩ (সদর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি উল্লেখযোগ্য ব্যবধানে জয়লাভ করেন। প্রাপ্ত ভোটের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৩৩৯। তার এ বিজয়ে যশোর জেলা ও দক্ষিণাঞ্চলের বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দলীয় সূত্রে জানা গেছে, তরুণ ও শিক্ষিত নেতৃত্ব হিসেবে তার ওপর বড় প্রত্যাশা রয়েছে তৃণমূল নেতাকর্মীদের।

অনিন্দ্য ইসলাম অমিত বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কনিষ্ঠ পুত্র। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা এই নেতা শিক্ষাজীবনেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।

আরো পড়ুন...  নলডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা দিবস উদযাপন

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিক্ষাগত যোগ্যতা ও সাংগঠনিক অভিজ্ঞতার সমন্বয় তাকে মন্ত্রিসভায় কার্যকর ভূমিকা পালনে সহায়ক হবে। বিশেষ করে যশোর ও দক্ষিণাঞ্চলের কৃষি, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে তার সক্রিয় ভূমিকার প্রত্যাশা করছেন স্থানীয়রা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন রাজনৈতিক মহলে তাকে অভিনন্দন জানানো হচ্ছে।

স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, পিতা তরিকুল ইসলামের রাজনৈতিক ঐতিহ্য ও অভিজ্ঞতার ধারাবাহিকতায় অনিন্দ্য ইসলাম অমিত যশোরের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, তার উদ্যোগে যশোরে কৃষিভিত্তিক শিল্প ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, এমনকি একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ সুগম হতে পারে।

সব মিলিয়ে, নবীন প্রজন্মের প্রতিনিধি হিসেবে অনিন্দ্য ইসলাম অমিতের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি যশোরের রাজনৈতিক ও আর্থ-সামাজিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় জনগণ এখন তার কার্যকর ও জনমুখী নেতৃত্বের অপেক্ষায় রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০