মালিকুজ্জামান কাকা, শার্শা প্রতিনিধি-
২০ জানুয়ারী ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরে আফিয়ার নতুন ঘর: তারেক রহমানের অনলাইন হস্তান্তর

যশোরে আফিয়ার নতুন ঘর: তারেক রহমানের অনলাইন হস্তান্তর
যশোরে আফিয়ার নতুন ঘর: তারেক রহমানের অনলাইন হস্তান্তর | ছবি: দৈনিক ইতিহাস

যশোরের আলোচিত শিশু আফিয়ার পরিবারকে নতুন ঘর হস্তান্তর করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে জেলা বিএনপির আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেন, “গ্রামের প্রতিটি ঘরে ঘরে হেলথ কেয়ার বা স্বাস্থ্যসেবা কেন্দ্র তৈরি করে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে পল্লী চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন, ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে দেশের কোনো রোগীকে হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিতে হবে না।”

তিনি বলেন, “দেশের সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিটি পরিবারের মাকে একটি করে ‘চিকিৎসা কার্ড’ প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে পরিবারের শিশু থেকে বৃদ্ধ সবাই চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।”

তারেক রহমান আরও জানান, আফিয়ার সার্বিক দেখভাল ও পড়াশোনার দায়িত্ব জেলা বিএনপি পালন করবে। তিনি আফিয়ার মাকে আশ্বস্ত করে বলেন, “আপনি আজ একা নন, আপনার পাশে বিএনপি রয়েছে।”

এসময় তিনি শহীদ জিয়ার ‘খাল খনন’ প্রকল্প পুনরায় চালু করার প্রতিশ্রুতি দেন। বলেন, “বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে আবারও দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু হবে। এতে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার কষ্ট আর সাধারণ মানুষকে সহ্য করতে হবে না।”

আরো পড়ুন...  শহীদ জিয়ার স্বপ্নের প্রতিফলন তারেক রহমানের মাঝেই: শিক্ষামন্ত্রী

তারেক রহমান বলেন, শিক্ষিত নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিএনপির একটি বড় পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করা হয়। এরপর বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম নিজে ঘরের তালা খুলে আফিয়ার মায়ের কাছে চাবি হস্তান্তর করেন। নতুন ঘরের সাথে খাটসহ প্রয়োজনীয় আসবাবপত্রও উপহার হিসেবে দেওয়া হয়।

উল্লেখ্য, যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের শিশু কন্যা আফিয়া ও তার মা মনিরাকে ফেলে চলে যান বাবা মোজাফফর। গায়ের রঙ শ্বেত হওয়ায় আফিয়াকে নিজের সন্তান হিসেবে অস্বীকার করেন তিনি। চরম অসহায়ত্বের মধ্যে থাকা এই পরিবারের পাশে দাঁড়ান বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের তত্ত্বাবধানে বাড়ি নির্মাণের কাজ শুরু হয়, যা সোমবার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলামসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০