মাহিদুল ইসলাম হিমেল হাতিয়া, নোয়াখালী প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুগপূর্তিতে নতুন দিগন্তে ‘দৈনিক চাঁপাই দর্পণ’, উদ্বোধন ই-পেপার

চাঁপাইনবাবগঞ্জের জনপ্রিয় স্থানীয় পত্রিকা দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি উদযাপন ও ই-পেপারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় পত্রিকার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নতুন এই ডিজিটাল উদ্যোগের সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন এ এন এম ওয়াসিম ফিরোজ। সভাপতিত্ব করেন পত্রিকার কর্ণধার মোঃ এনামুল হক।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

পত্রিকার সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু তাঁর বক্তব্যে বলেন, সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে পাঠকের কাছে দ্রুত ও সহজলভ্য সংবাদ পৌঁছে দিতে ই-পেপার চালু করা হয়েছে। এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে পাঠকরা সহজেই দৈনিক চাঁপাই দর্পণ-এর সংবাদ উপভোগ করতে পারবেন।

তিনি আরও বলেন, “ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার মাধ্যমে আমরা আরও আধুনিক, গতিশীল ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের অঙ্গীকার করছি। ভবিষ্যতেও পাঠকদের আস্থা ধরে রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হবে।”

প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং স্থানীয় গণমাধ্যমের বিকাশে দৈনিক চাঁপাই দর্পণ-এর ভূমিকার প্রশংসা করেন।

আরো পড়ুন...  নূরুল ইসলাম বুলবুলের শিক্ষানগরী চাঁপাইনবাবগঞ্জ পরিকল্পনা

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে গণমাধ্যমের ডিজিটাল রূপান্তর অত্যন্ত জরুরি। এ উদ্যোগ স্থানীয় সংবাদ পরিবেশনকে আরও বিস্তৃত ও কার্যকর করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ই-পেপার চালুর মাধ্যমে দৈনিক চাঁপাই দর্পণ ডিজিটাল যুগে আরও একধাপ এগিয়ে গেল, যা ভবিষ্যতে পাঠকদের জন্য আধুনিক ও সহজপ্রাপ্য সংবাদ সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসে আজকের এই দিনে

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

১০

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

১১

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

১২

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

১৩

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১৪

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১৫

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১৬

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৭

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৮

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৯

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

২০