বিনোদন প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘যে লাউ সেই কদু’ যেন না হয়—বিদেশে থেকে ফারিণ

তাসনিয়া ফারিণ । ছবি- সংগৃহীত
তাসনিয়া ফারিণ । ছবি- সংগৃহীত

ইচ্ছা থাকা সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারলেন না জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন তিনি। জানা গেছে, মার্চের মাঝামাঝি সময়ে তার দেশে ফেরার কথা রয়েছে। দেশে থাকলে এ জাতীয় নির্বাচনে এটিই হতো তার প্রথম ভোট প্রদান।

নিজের প্রথম ভোট দিতে না পারার আক্ষেপের পাশাপাশি নতুন সরকার ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে সতর্কবার্তাও দিয়েছেন এই অভিনেত্রী।

দূর প্রবাস থেকে ফারিণ বলেন, “সুন্দর একটি ভোট দেখতে চাই। ভোটের পর জনপ্রতিনিধিরা যেন দেশের কথা বলেন। শুধু নিজের নয়, জনগণের কথাই তাদের বেশি ভাবতে হবে। মানবিক হলে তবেই উন্নয়ন সম্ভব।”

৫ আগস্টের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “একসময় সবাই পরিবর্তন চেয়েছিল। অনেক মানুষ জীবন দিয়েছেন, অনেকে আজও ক্ষত নিয়ে বেঁচে আছেন। এত কিছুর পর মানুষ যখন ভোট নিয়ে কথা বলছে, তখন পরিবর্তন জরুরি। না হলে ‘যে লাউ সেই কদু’ই থেকে যাবে।”

তবে হতাশ নন ফারিণ। তিনি বিশ্বাস করেন, মানুষের স্বপ্নের পরিবর্তন একদিন বাস্তবায়িত হবে। তার ভাষায়, “মানুষ এখনো ভাবে পরিবর্তন আসবে না। আমি তা মনে করি না। নতুন সরকার সেই ধারণা ভুল প্রমাণ করবে।”

Facebook Comments Box
আরো পড়ুন...  বিষণ্ণতা ছুঁয়েও হার মানেননি সুনেরাহ, হাসিই তার নতুন শক্তি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০