মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকসহ নিহত ২

সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি

রাজশাহীর বাঘা ও পুঠিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক ও এক উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

দুপুর সাড়ে ১২টার দিকে বাঘা উপজেলার চণ্ডিপুর বাজারসংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রশিদ (৫৭)। তিনি বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল থেকে মোটরসাইকেলে চণ্ডিপুর গ্রামে গরুর চিকিৎসা দিতে যান তিনি। সেখান থেকে ফেরার পথে সামনে থাকা একটি ব্যাটারিচালিত অটোভ্যানের পেছনের চাকা খুলে গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানে ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, দায়িত্ব পালনের সময়ই দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। বাঘা থানা-র ওসি সেরাজুল হক বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন...  যশোরে ৪১১তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স এর শুভ উদ্ভোধন

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে পুঠিয়া সদরের ফায়ার সার্ভিস অফিসের সামনে নাটোর-রাজশাহী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হন স্কুলশিক্ষক আব্দুর রাজ্জাক (৫০)। তিনি উপজেলার ধোপাপাড়া গ্রামের বাসিন্দা এবং সৈয়দপুর উচ্চ বিদ্যালয়-এর শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্কুলে যাওয়ার পথে মহাসড়কের পাশে দাঁড়িয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় রাজশাহীর দিক থেকে আসা পাথরবোঝাই একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর ট্রাকটি তাঁকে কিছুদূর টেনে নিয়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর ধরে তিনি বেতন ছাড়াই শিক্ষকতা করে আসছিলেন। সম্প্রতি তাঁর বেতনের অনুমোদন হয়।

পবা হাইওয়ে থানা-র ওসি মোজাম্মেল হক জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা সম্ভব হয়নি, তবে সেটি শনাক্তের চেষ্টা চলছে।

পৃথক দুটি দুর্ঘটনায় দুই দায়িত্বশীল পেশাজীবীর মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০