মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি-
৮ জানুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে রিকশাচালকের সততা ও পুলিশের তৎপরতায় হারানো মালামাল ফিরে পেলেন নারী

রাজশাহী মহানগরীতে এক রিকশাচালকের অনন্য সততা এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দ্রুত ও কার্যকর তৎপরতায় হারানো মালামাল ফিরে পেয়েছেন এক নারী। এ ঘটনা প্রমাণ করে—সমাজে এখনো মানবিকতা ও নৈতিক মূল্যবোধ অটুট রয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে রাজশাহী মহানগরীর উপশহর এলাকা থেকে এক নারী যাত্রীকে রিকশায় তোলেন মো: আবুল হোসেন। তিনি গোদাগাড়ী থানার ফরাজপুর গ্রামের মো: আঃ মান্নানের ছেলে। যাত্রীকে বোয়ালিয়া থানাধীন জিরো পয়েন্ট স্যান্ডেল পট্টি এলাকায় নামিয়ে দেওয়ার পর তিনি দেখতে পান, যাত্রীটি অসাবধানতাবশত একটি ছোট হ্যান্ডব্যাগ রিকশায় ফেলে গেছেন।

ব্যাগটি খুলে আবুল হোসেন দেখতে পান, এতে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, বাসার চাবি ও কিছু নগদ টাকা রয়েছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও ব্যাগের মালিকের সন্ধান না পেয়ে তিনি মালামালটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেন।

স্থানীয় একজনের সহায়তায় তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি ইউনিটের উপকমিশনারের (ডিসি) সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি জানার পর আরএমপি কমিশনার ড. মো: জিল্লুর রহমান ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুত রিকশাচালককে আরএমপি সদর দপ্তরে নিয়ে আসার নির্দেশ দেন।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের ভোটকেন্দ্র পরিদর্শন

পরবর্তীতে আরএমপির মুখপাত্র ও উপকমিশনার (সিটিটিসি) মো: গাজিউর রহমান, পিপিএম-এর তত্ত্বাবধানে তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে অনুসন্ধান চালিয়ে ব্যাগটির প্রকৃত মালিককে শনাক্ত করা হয়। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই শেষে আনুষ্ঠানিকভাবে মালামালগুলো তার হাতে তুলে দেওয়া হয়।

হারানো প্রিয় জিনিসপত্র ও অর্থ ফিরে পেয়ে ওই নারী আবেগাপ্লুত হয়ে আরএমপি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে রিকশাচালক আবুল হোসেনের সততা ও দায়িত্ববোধের স্বীকৃতি হিসেবে আরএমপি প্রশাসনের পক্ষ থেকে তাকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

বর্তমান সময়ে যখন অন্যের সম্পদ আত্মসাতের প্রবণতা বাড়ছে, তখন একজন শ্রমজীবী মানুষের এই সততা নিঃসন্দেহে সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। একই সঙ্গে পুলিশের পেশাদারিত্ব ও সেবামূলক মনোভাব নাগরিক নিরাপত্তার প্রতি আস্থাকে আরও দৃঢ় করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০