মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ

রাজশাহী থেকে দূরপাল্লাসহ সকল প্রকার বাস চলাচল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর থেকে এই অচলাবস্থা শুরু হয়, যা সৃষ্টি হয়েছে নাটোর হয়ে বাস চলাচলকে কেন্দ্র করে দুই জেলার পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে।

পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নাটোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের মালিকানাধীন ‘আদনান পরিবহন’ নির্ধারিত নিয়ম বা চেইন না মেনে চলাচল করছে—এমন অভিযোগকে কেন্দ্র করে রাজশাহী ও নাটোরের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জের ধরে রাজশাহী থেকে নাটোর হয়ে রংপুর বিভাগ, ঢাকা, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামগামী সব বাস চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে আকস্মিক এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে দীর্ঘ সময় বাসস্ট্যান্ডে অপেক্ষা করেও কোনো যানবাহন না পেয়ে বিপাকে পড়েন। জরুরি কাজে যাত্রা করা যাত্রীদের মধ্যে দেখা যায় চরম দুর্ভোগ ও ক্ষোভ।

রাজশাহীর পরিবহন শ্রমিকদের অভিযোগ, নাটোরের ওপর দিয়ে তাদের বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তারা দাবি করেন, নাটোরের একটি বাস নিয়ম ভেঙে চলাচল করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এ বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হলেও তা মানা হয়নি।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে নাঙ্গল প্রতীকে সাজন কুমার মিস্ত্রীর গণসংযোগ

অন্যদিকে নাটোর বাস মালিকদের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে, রাজশাহীতে তাদের বাস আটকে দেওয়া হয়েছে। তবে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি জানান, একটি বাস দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি চালু করা হলে যাত্রী সংকট তৈরি হয়। এর মধ্যেই নিয়ম ভেঙে অন্য বাস চলাচল করায় বিরোধ তীব্র হয়। তিনি বলেন, নাটোরে রাজশাহীর বাস আটকে দেওয়া হয়েছে, আর রাজশাহীতেও কিছু বাস বের হতে দেওয়া হয়নি।

অন্যদিকে নাটোর জেলা বাস মালিক সমিতির সভাপতি প্রশান্ত কুমার পোদ্দার লক্ষ্মণ দাবি করেন, তারা কোনো বাস আটকে দেননি। বরং রাজশাহীতেই তাদের কয়েকটি বাস আটকে রাখা হয়েছে। তিনি আরও বলেন, আগের দিনের একটি বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হলেও তা মিটে গিয়েছিল। কিন্তু বর্তমানে পরিস্থিতি আবার জটিল হয়েছে।

বর্তমানে দুই জেলার বিরোধের কারণে পুরো অঞ্চলের সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। কবে নাগাদ এ সংকটের সমাধান হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্টরা।

আরো পড়ুন...  পদ্মাপাড়ে তরুণ-তরুণী জিম্মি, ছিনতাই

যাত্রীরা দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক বাস চলাচল পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০