হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
২ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপালে জনতা ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

বাগেরহাটের  রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় জনতা ব্যাংক লিমিটেডের একটি নতুন কর্পোরেট শাখার উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা আরও সহজলভ্য হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় তাপবিদ্যুৎ কেন্দ্রের শপিং কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক খুলনা বিভাগের ডিভিশনাল জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পূজারী, প্রকল্প পরিচালক অভিষেক কুমার এবং উপ-পরিচালক মো. আলাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রটির পরিচালক জিএম তারিকুল ইসলাম, রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, উপজেলা সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব এম. এ. সবুর রানা, জনতা ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবর রহমান বলেন, “জনতা ব্যাংক সবসময় গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আমরা আমাদের সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেন, দেশের ব্যাংকিং খাতকে এগিয়ে নিতে জনতা ব্যাংক দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং নতুন নতুন শাখা স্থাপনের মাধ্যমে সেবার পরিধি বাড়ানো হচ্ছে।

আরো পড়ুন...  পাকুন্দিয়ায় হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি

তিনি উল্লেখ করেন, তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় এ শাখা চালুর ফলে এখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা তাদের কর্মস্থলেই সব ধরনের ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি আর্থিক কার্যক্রম আরও সহজ ও দ্রুত হবে।

বিশেষ অতিথির বক্তব্যে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পূজারী বলেন, এই শাখা চালুর ফলে কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা অনেক সহজ হবে। তাদের আর বাইরে গিয়ে ব্যাংকিং সেবা নিতে হবে না, ফলে সময় ও খরচ উভয়ই কমবে।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই কর্পোরেট শাখা শুধু তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদেরই নয়, আশপাশের এলাকাবাসীর জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা নতুন শাখার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং এর সফলতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০