হারুন শেখ, রামপাল প্রতিনিধি-
২০ জানুয়ারী ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপালে ২ হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ

রামপালে বিআইএফপিসিএল’র উদ্যোগে ২ হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ
রামপালে বিআইএফপিসিএল’র উদ্যোগে ২ হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ | ছবি: দৈনিক ইতিহাস

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) ও জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় গৌরম্ভা, রাজনগর ও হুড়কা ইউনিয়নে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে ২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৪টায় একযোগে এই কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে বিআইএফপিসিএল’র প্রকল্প পরিচালক রামানাথ পূজারী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মমিনুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (জেনারেল) মেসবাহ উদ্দিন, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, বিআইএফপিসিএল-এর চিফ ফাইন্যান্স কর্মকর্তা ইমানুয়েল পোনরাজ, মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) জি. এম তরিকুল ইসলাম, রামপাল থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুনসহ বিআইএফপিসিএল’র সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতের তীব্রতায় দরিদ্র ও অসহায় মানুষদের জীবনে কম্বল বিতরণ একটি গুরুত্বপূর্ণ সহায়তা। এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে প্রতিষ্ঠানটির প্রতি আস্থা ও সাদৃশ্য আরও মজবুত করে। তারা আশা করেন ভবিষ্যতেও এই ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো পড়ুন...  ইসলামপুরে সাপধরী ইউনিয়ন বিএনপির মানববন্ধন: মাদক, জুয়া ও কারেন্ট জাল বন্ধের দাবি

কম্বল পেয়ে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন এবং বিআইএফপিসিএল কর্তৃপক্ষ, জেলা ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে রামপাল উপজেলার ২x৬৬০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (রামপাল পাওয়ার প্ল্যান্ট) ২০২২ সালের ডিসেম্বর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। প্রতিষ্ঠানটির আওতায় শিক্ষা, সুপেয় পানি, হুইল চেয়ার, শীতবস্ত্র, বিনামূল্যে চিকিৎসা সেবা ও অন্যান্য কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। বিগত কয়েক বছরে মোট ১৯ হাজার কম্বল বিতরণ করা হয়েছে এবং এদিন আরও ২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০