মোঃ সুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার
৫ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে পাল্টে গেছে পল্লী বিদ্যুতের চিত্র: সরাসরি ডিজিএম-এর সেবা পাচ্ছেন গ্রাহকরা

ময়মনসিংহের শ্রীপুর মাওনা জোনাল অফিসে উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-অপারেশন) প্রকৌশলী শান্তনু রায়ের যোগদানের পর থেকে গ্রাহকসেবায় আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

গত ২৫ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি দাপ্তরিক জটিলতা কমিয়ে সাধারণ মানুষের জন্য সরাসরি সেবা নিশ্চিত করতে নানামুখী জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছেন।

বর্তমানে মাওনা জোনাল অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ কোনো মধ্যস্থতাকারী বা দালালের হয়রানি ছাড়াই সরাসরি শীর্ষ কর্মকর্তার সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন।যেকোনো অভিযোগ বা বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার কথা ডিজিএম-কে সরাসরি জানাতে পারছেন এবং তাৎক্ষণিক সমাধান মিলছে। স্থানীয় গ্রাহকরা জানিয়েছেন, অফিসের বর্তমান পরিবেশ অত্যন্ত জনবান্ধব এবং শীর্ষ কর্মকর্তার সাথে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হওয়ায় তাদের মধ্যে স্বস্তি ও আস্থা ফিরে এসেছে।

নিজের কর্মপরিকল্পনা সম্পর্কে প্রকৌশলী শান্তনু রায় জানান, তার মূল লক্ষ্য হলো বিদ্যুৎ বিভ্রাট কমিয়ে গ্রাহকসেবাকে আরও সহজতর করা। তিনি বলেন,পল্লী বিদ্যুৎ জনগণের প্রতিষ্ঠান। এখানে সেবা নিতে এসে কোনো গ্রাহক যেন হয়রানির শিকার না হন, সেটি আমি নিশ্চিত করতে চাই। আমার দপ্তরের দরজা সাধারণ মানুষের জন্য সব সময় খোলা। যেকোনো সমস্যায় গ্রাহকরা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন।

আরো পড়ুন...  গোলাপগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ

পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে অত্র অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়ন এবং লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন এই কর্মকর্তা। বিশেষ করে শিল্প ও আবাসিক এলাকার বিদ্যুৎ বিভ্রাটজনিত সমস্যাগুলোর টেকসই সমাধানের লক্ষ্যে তিনি সচেষ্ট রয়েছেন।

তার এই উদ্যোগের ফলে মাওনা জোনাল অফিসের সেবার মান উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

দায়িত্ব পালনে তিনি জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন এবং যেকোনো প্রয়োজনে সরাসরি দপ্তরে যোগাযোগের আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০