মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ :
২১ মে ২০২৬, ৮:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইনশৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, উপজেলা প্রকৌশলী আজাহারুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসা. শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, বাল্যবিবাহ শুধু শিক্ষার অগ্রগতিকে বাধাগ্রস্ত করে না, বরং মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়। এ সমস্যা মোকাবিলায় মসজিদের ইমাম, নিকাহ রেজিস্ট্রার ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো পড়ুন...  তেতুলিয়ায় ট্রাক্টর উল্টে যুবকের মৃত্যু

এছাড়া সভায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আরও আলোচনা হয় অবৈধভাবে মাটি কাটা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে নিয়মিত মনিটরিং জোরদারের নির্দেশ দেওয়া হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, এসব সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে।

সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে উন্নয়ন ও নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০