মোঃ কামরুল ইসলাম টিটু, বাগেরহাট শরনখোলা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ৮:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনে বনদস্যু দমনে যৌথ অভিযান

সুন্দরবনে বনদস্যুতা দমনের উদ্দেশ্যে গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে যৌথ কম্বিং অভিযান। অভিযানে অংশ নিয়েছে কোস্টগার্ড, নৌবাহিনী, র‌্যাব, নৌপুলিশ, পুলিশ ও বন বিভাগ। কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, সুন্দরবন দস্যুমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে।

এর আগে, গত ১৬ ফেব্রুয়ারি রাতের দিকে বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া ও আমবাড়িয়া এলাকায় ২০টি ট্রলার থেকে ২০ জন জেলেকে অপহরণ করে দস্যু সুমন ও জাহাঙ্গীর বাহিনী। অপহৃত জেলেরা সুন্দরবনের দুবলার চরের শুঁটকি পল্লী ও নারিকেলবাড়িয়া শুঁটকি পল্লীর জেলে। তাদের মধ্যে রয়েছেন হরিদাস বিশ্বাস, গোপাল বিশ্বাস, রমেশ বিশ্বাস, প্রশান্ত বিশ্বাস, শংকর বিশ্বাসসহ আরও ২০ জন। জেলেদের পরিবার ও মহাজনরা জানিয়েছেন, বনদস্যুরা জনপ্রতি সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

গত দেড় বছরে সুন্দরবনে অন্তত ২০টি বনদস্যু বাহিনী গড়ে উঠেছে। সম্প্রতি এই দস্যুদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় জেলে ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি সরকারের নজরে আসার পর খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার প্রশাসনের সঙ্গে ২২ ফেব্রুয়ারি খুলনা সার্কিট হাউসে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যৌথ অভিযান শুরু হয়।

আরো পড়ুন...  হাতিয়ায় অভিযানে ২৮৫ বস্তা চোরাই চিনি জব্দ

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “সুন্দরবনে বনদস্যুদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় জেলে-মহাজনরা অসহায় হয়ে পড়েছেন। সরকারের নির্দেশে কোস্টগার্ডের নেতৃত্বে নৌবাহিনী, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে অভিযান শুরু হয়েছে এবং দস্যু নির্মূল না হওয়া পর্যন্ত তা চলবে।”

দুবলা চরের মহাজনরা জানিয়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে জেলেরা শুধু দিনের বেলা মাছ ধরছেন। যৌথ অভিযানের সুফল এখনও দেখা যায়নি। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নূর আলম শেখ বলেন, “যৌথ অভিযানকে শুধুমাত্র মহড়া হিসেবে নয়, বরং গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে পরিচালনা করতে হবে। অন্যথায় দস্যুরা সতর্ক হয়ে নিরাপদ স্থানে অবস্থান নেবে।”

দুবলা ফিমারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, “যৌথ বাহিনীর অভিযানকে স্বাগত জানাই। তবে গোপনে ছদ্মবেশ ধারণ করে অভিযান চালাতে হবে, মহড়া দিয়ে সফলতা আসবে না। দস্যু নির্মূল করতে না পারলে মাছের ব্যবসা বন্ধ হয়ে যাবে।”

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম নিশ্চিত করেছেন, “যে কোনো মূল্যে সুন্দরবনকে দস্যুমুক্ত করা হবে। জেলে ও বনজীবীদের জীবন-জীবিকা ও নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০