শরিফ মিয়া, জামালপুর প্রতিনিধি:
৮ এপ্রিল ২০২৬, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার ১৯টি স্মার্ট কিশোরী দলের অংশগ্রহণে বর্ণাঢ্য ও প্রাণবন্ত প্রতিযোগিতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুরমুঠ ইউনিয়নের সাহেববাড়ি ঈদগাহ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে দুই উপজেলার বিভিন্ন ক্লাব থেকে আগত কিশোরীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করে।

জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের আওতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অস্ট্রেলিয়ান সরকারের আর্থিক সহায়তায় এবং অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)-এর মাধ্যমে বাস্তবায়িত এ প্রকল্পটি কিশোরীদের পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে মোট ৩৮ জন কিশোরী অংশ নেয়, যারা ১৯টি ক্লাবের প্রতিনিধিত্ব করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আহসান হাবীব, উন্নয়ন সংঘের উপদেষ্টা রফিকুল আলম মোল্লা, নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জেসমিন প্রকল্পের নিউট্রিশন স্পেশালিস্ট নাহিদা ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের পরিচালক (কর্মসূচি) মুর্শেদ ইকবাল এবং জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব।

আরো পড়ুন...  রাবি শিক্ষককে অব্যাহতি, ধর্ষণচেষ্টার মামলা

এ সময় আরও উপস্থিত ছিলেন জেসমিন প্রকল্পের নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানা, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রবিউল আউয়াল, আব্দুস সামাদ, মো. খলিল উল্লাহ, রাশিদুল হাসান, আবিদ হাসান, জিডিসিসিও মাহমুদুল হাসান এবং মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন (এমঅ্যান্ডই) অফিসার জহুরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের প্রতিযোগিতামূলক আয়োজন কিশোরীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, পুষ্টি বিষয়ে সচেতনতা তৈরি এবং উন্নত কৃষি প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং সামাজিক উন্নয়নে কিশোরীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এসব কার্যক্রম বিশেষভাবে সহায়ক।

অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের উপর কুইজ, উপস্থাপনা ও দলীয় কার্যক্রমের মাধ্যমে কিশোরীদের দক্ষতা যাচাই করা হয়। অংশগ্রহণকারী কিশোরীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টি ও সামাজিক সচেতনতা বিষয়ে বাস্তবমুখী ধারণা লাভ করে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে গাছের চারা, শিক্ষা উপকরণ এবং অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং উৎপাদক দলের সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারী কিশোরীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০