আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি 
২৬ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫ দিন পর মিলল তরুণীর অর্ধগলিত মরদেহ, রহস্য ঘনীভূত বিশ্বনাথে

সিলেটের বিশ্বনাথ উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর রাজমিনা বেগম (২২) নামে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাউপুর গ্রামের একটি পুকুরপাড়ের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাজমিনা বেগম ওই গ্রামের কৃষক রশিদ আলীর মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টা থেকে রাজমিনা নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরদিন তার বাবা রশিদ আলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, শনিবার বিকেলে কাউপুর গ্রামের মারফত আলীর বাড়ির পেছনের জঙ্গলে মুর্তা কাটতে গিয়ে এক ব্যক্তি তীব্র দুর্গন্ধ পান। পরে বাউন্ডারি দেয়ালের পাশে গিয়ে গাছে ঝুলন্ত অবস্থায় রাজমিনার মরদেহ দেখতে পান। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পুলিশকে জানানো হয়।

ইউপি সদস্য আফিজ আলী জানান, “মেয়েটি কয়েকদিন ধরে নিখোঁজ ছিল। আজ জঙ্গল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।”

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এটি হত্যা না আত্মহত্যা—তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।স

আরো পড়ুন...  মোরেলগঞ্জে শিক্ষা ও সামাজিক সমস্যা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। স্থানীয়রা দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙন: বিলীন দুই শতাধিক ঘরবাড়ি, শিগগিরই শুরু স্থায়ী বাঁধ নির্মাণের কাজ

নাচোলে এডিপির অর্থায়নে চার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান

বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের নগদ অর্থ সহায়তা বিতরণ

দেহ নয় বিবেকের বেচাকেনাই সমাজের সবচেয়ে ভয়ংকর পতন

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার

মাগুরায় রয়েল ফ্যাশন শো-রুমের উদ্বোধন করলেন ক্রিকেটার এনামুল হক বিজয়

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন বানচালে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আল্লাহর পরিচয় ও কর্তৃত্ব: কুরআনের আলোকে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ব্যাখ্যা

বিশ্বনাথে জামায়াতের গণমিছিল ও পথসভা

বৃত্তি ব্যবস্থায় সমতা আনতে চার দফা দাবি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের

১০

জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই: মেয়র প্রার্থী আবির আহমেদ বিপুল

১১

সবুজ খাগড়াছড়ি গড়তে সেনাবাহিনীর উদ্যোগ, বিতরণ করা হলো ৩৫ হাজার বৃক্ষচারা

১২

কাণ্ডের সমাজে দণ্ডের নির্বাসন: ন্যায়বিচারহীনতার অন্ধকারে আমাদের সমাজ

১৩

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় ১১ দলীয় জোটের গণমিছিল

১৪

শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলস্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৫

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল

১৬

পটিয়ায় ইসরাফিলের চার কন্যার লেখাপড়ায় মানবতার বন্ধনের অর্থসহায়তা

১৭

পানছড়িতে বিনামূল্যের চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্পে রোগীদের ব্যাপক সাড়া

১৮

কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা

১৯

কুলাউড়ার রিজার্ভ বনে দখল সিন্ডিকেটের থাবা, আদালতের নির্দেশও উপেক্ষিত

২০