ইতিহাস ডেস্ক
৩ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পিকআপে উধাও ৫ গরু, হোসেনপুরে চোর আতঙ্ক

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর (কেচুরিয়া) গ্রামে গভীর রাতে সংঘটিত এক চাঞ্চল্যকর গরু চুরির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। একই পরিবারের ৫টি গরু চুরি হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।

ভুক্তভোগী মো. শহিদুল ইসলাম আকন্দ (৪৭), পিতা মৃত আইয়ুব আলী আকন্দ জানান, গত ২ মে ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে তিনি ও তার ছোট ভাই মো. জিয়াউর রহমান গরুগুলো গোয়ালঘরে রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন ৩ মে ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে গোয়ালঘর থেকে শব্দ পেয়ে বাইরে এসে দেখেন, দরজার তালা কাটা এবং ভেতরে কোনো গরু নেই।

তিনি আরও জানান, অজ্ঞাত চোরেরা একটি সাদা রঙের পিকআপ ভ্যানে করে তার ৩টি এবং তার ছোট ভাইয়ের ২টি গরু নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় ধাওয়া করা হলেও চোরদের শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

চুরি হওয়া গরুগুলোর মধ্যে রয়েছে—একটি কালো গাভী, একটি কালো-সাদা বকনা গরু, একটি কালো ষাঁড় বাছুর, একটি লাল গাভী (৭ মাসের অন্তঃসত্ত্বা) এবং একটি লাল ষাঁড় বাছুর। এসব গরুর মোট মূল্য কয়েক লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

আরো পড়ুন...  ভোটারদের মন জয় করতে নির্বাচনী মাঠে প্রচারণা জমে উঠেছে বাগেরহাট-৩ আসনে

ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয় এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান মেলেনি। পরে বাধ্য হয়ে ভুক্তভোগী পরিবার হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

এদিকে এলাকাবাসী জানান, গত কয়েকদিন ধরে হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় একাধিক গরু চুরির ঘটনা ঘটছে। ধারাবাহিক এসব ঘটনায় পুরো উপজেলাজুড়ে কৃষকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত সংঘবদ্ধ গরু চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ জেলা ছাত্রদলে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল

মঠবাড়িয়ার ‘চিকিৎসার হাট’: সাইনবোর্ডে স্বপ্ন, ভেতরে ভয়ংকর বাস্তবতা

বিরামপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, সাংবাদিকদের ঐক্যের আহ্বান

চাঁপাইনবাবগঞ্জে ৫,২৬০ ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি

রাজশাহীতে অস্ত্র-গুলি ও বিপুল অ্যালকোহল উদ্ধার, আটক ১

কুলিয়ারচরে ১৫% ছাড়ে পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী মেলা উদ্বোধন

ভাণ্ডারিয়ায় তুচ্ছ ঘটনায় ঝালমুড়ি বিক্রেতার লক্ষাধিক টাকার কলাগাছ কেটে সাবাড়

কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, স্বাধীন সাংবাদিকতার ওপর গুরুত্ব

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকারের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের রবি

১০

বড়লেখায় বিজিবির অভিযানে ১৯২ বস্তা জিরা জব্দ

১১

রামপালে ঘের নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৪

১২

তেঁতুলিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৩

সিজদায় থাকা মুসল্লিকে হত্যা, শ্রীমঙ্গলে চাঞ্চল্য

১৪

নিয়ামতপুরে ‘পার্টনার কংগ্রেস’, কৃষি ও উদ্যোক্তা উন্নয়নে নতুন দিগন্ত

১৫

মাগুরা মেডিকেলে ৮ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৬

এপেক্স ক্লাব আগ্রাবাদে নতুন নেতৃত্ব, প্রেসিডেন্ট রহিম খন্দকার

১৭

সীমান্তে অভিযান, ২৭ বোতল ভারতীয় মদ জব্দ

১৮

কুড়িগ্রাম ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

১৯

পিকআপে উধাও ৫ গরু, হোসেনপুরে চোর আতঙ্ক

২০