তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১৩ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে দিনের আলোতে প্রকাশ্যে নারী ছিনতাই, গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার লুট

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার মাস্টারপাড়া এলাকায় দিনের আলোতে প্রকাশ্যে এক নারী ছিনতাইয়ের শিকার হয়েছেন। বুধবার (১৩ মে) সকাল সোয়া ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে সন্তানকে দিয়ে রিকশাযোগে বাসায় ফেরার পথে মাস্টারপাড়া টার্নিং এলাকায় ওই নারী ছিনতাইকারীদের কবলে পড়েন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, “ঢাকা মেট্রো-খ ১২-৮৯১৩” নম্বরের একটি মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রিকশাটি থামিয়ে পথরোধ করে। পরে তারা দেশীয় অস্ত্র দা গলায় ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে নারীর স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ছিনতাইয়ের শিকার নারী জয়া রানী সাহা জানান, প্রতিদিনের মতো সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ফেরার পথে হঠাৎ দুইজন ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে আটকে ফেলে। পরে দা ঠেকিয়ে গলায় চাপ দিয়ে চিৎকার করতে নিষেধ করে এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

এ ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং পরে কান্নাজড়িত অবস্থায় বাসায় ফিরে যান বলে জানান তিনি।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

Facebook Comments Box
আরো পড়ুন...  চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে আগাম ঈদ উদযাপন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আইজিপি পদক পেল মাগুরা জেলা পুলিশ

মাগুরায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মিয়া কুলিয়ারচরে সংবর্ধিত

যুক্তরাজ্য প্রবাসী শফিউল আলম বাবুর মৃত্যুতে আব্দুল মতিন লাকির গভীর শোক

ঝিকরগাছায় কপোতাক্ষ নদ ঘিরে বৃহৎ পর্যটন প্রকল্প, বদলে যেতে পারে পৌরসভার চেহারা

আলেম: নির্ভরতার নয়, নেতৃত্বের প্রতীক হওয়া জরুরি

শ্রীমঙ্গলে দিনের আলোতে প্রকাশ্যে নারী ছিনতাই, গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার লুট

রাজশাহীতে থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

ইয়ূথ এন্ডিং হাঙ্গার ভোলা জেলা ইউনিটের নতুন নেতৃত্বে রাশেদ ও তাহমিনা

মৌলভীবাজারে মৃত ও অক্ষম সরকারি কর্মচারীদের পরিবারকে অনুদানের চেক বিতরণ

১০

মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

১১

ভারতীয় মোবাইল, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেটের বিশাল চালান জব্দ

১২

ঈদে ঘুরে আসুন প্রকৃতির নিভৃত স্বর্গ ‘বেকি লেক’

১৩

“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়” — মাগুরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

১৪

টোলমুক্ত মহানন্দা সেতুর দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাও

১৫

প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নির্মাণাধীন ঘরে বালুচাপা

১৬

চট্টগ্রামে ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ, রহস্য ঘিরে তদন্ত

১৭

বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রাসেল-সম্পাদক রাহুল

১৮

রাজশাহীতে ‘জম্বি মাদক’ আতঙ্ক

১৯

মাজারে মেলা দেখতে এসে তরুণী ধর্ষণের শিকার, অভিযুক্ত যুবক আটক

২০