ঝালকাঠি প্রতিনিধি:
১৯ মে ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝালকাঠি টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২৭ উপলক্ষে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি পদে একক প্রার্থী থাকায় সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালক ও জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা।

নবগঠিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের রিপোর্টার আল-আমিন তালুকদার। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের প্রতিনিধি মাসউদুল আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের জেলা রিপোর্টার অলোক সাহা।

এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪-এর রতন আচার্য, কোষাধ্যক্ষ পদে আরটিভির জরুল ইসলাম জলিল, দপ্তর সম্পাদক পদে এসএ টিভির বরকত হোসেন মৃধা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এটিএন নিউজের মইনুল হক লিপু এবং ক্রীড়া সম্পাদক পদে নাগরিক টিভির সাইফুল ইসলাম।

সংগঠনটির নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যমুনা টিভির দুলাল সাহা, একাত্তর টিভির তরুণ সরকার এবং জি টিভির শহীদুল আলম। ১১ সদস্যবিশিষ্ট এ কার্যনির্বাহী পরিষদ আগামী দুই বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।

আরো পড়ুন...  ঝালকাঠিকে মাদক ও চাঁদাবাজিমুক্ত করার আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের

নির্বাচনের তফসিল অনুযায়ী গত ১৭ মে মনোনয়নপত্র বিতরণ করা হয়। ১৮ মে মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই সম্পন্ন হয় এবং ১৯ মে ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ২০ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।

নির্বাচন পরিচালক লেলিন বালা জানান, নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র অনুসরণ করেই সকল কার্যক্রম পরিচালিত হয়েছে। মোট ২২ জন ভোটার নিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচনের আগেই নতুন কমিটি চূড়ান্ত হয়ে যায়।

নবনির্বাচিত সভাপতি আল-আমিন তালুকদার বলেন, “ঝালকাঠির টেলিভিশন সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য ও অধিকার রক্ষায় আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো। সাংবাদিকতার মানোন্নয়ন ও সংগঠনকে আরও শক্তিশালী করতে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে।”

সাধারণ সম্পাদক অলোক সাহা বলেন, “সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কার্যক্রম হাতে নেওয়া হবে। পাশাপাশি জেলার গণমাধ্যমকর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হবে।”

ঝালকাঠির সাংবাদিক মহলে নতুন কমিটি গঠনকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমকর্মীরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটি জেলার টেলিভিশন সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে খাবারের সাথে চেতনানাশক ওষুধ,একই পরিবারে ৪ জন অচেতন

তেতুলিয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ছাত্রদলের সমাবেশ ঘিরে ইসলামপুরে উৎসবমুখর পরিবেশ

সচেতনতায় ডায়াবেটিস প্রতিরোধে নোয়াখালীতে মেডিকেল ক্যাম্প

রামিশা হত্যার বিচার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

একতাই শক্তি: মহিপুরে ডিজেল-মবিল ব্যবসায়ীদের সাধারণ সভা

আর্থ-সামাজিক উন্নয়নেই টেকসই অগ্রগতি: বিভাগীয় কমিশনার

গুজবে তেঁতুলিয়ায় পুলিশের ওপর হামলা, আহত ২

করতোয়ায় মাটিচাপায় প্রাণ গেল পাথর শ্রমিকের

সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কে শ্যামনগরের দুই পরিবার

১০

বদরগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড জনপদ

১১

নলডাঙ্গায় গ্রামীণ সড়ক উন্নয়ন কর্মশালা

১২

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবে না ঢাকা বারের কোনো আইনজীবী

১৩

ঈদের আনন্দে রোহিঙ্গা শিশুদের পাশে সুশীলন ও এইচসিআই

১৪

মোরেলগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, থানায় অভিযোগ

১৫

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা, আসামি আটক

১৬

জাল দলিলে জমি দখলের অভিযোগে পিরোজপুরে তোলপাড়

১৭

মোরেলগঞ্জে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

১৮

সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যান্সার স্ক্রিনিংয়ে সাফল্য, নেতৃত্বে ডা. সিনথিয়া তাসমিন

২০