মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা:
১৯ মে ২০২৬, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় শুরু হলো ভূমি সেবা মেলা

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় মঙ্গলবার (১৯ মে) সকালে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

নলডাঙ্গা উপজেলা ভূমি অফিসের মূল ফটকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন। উদ্বোধনের পর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে ভূমি মন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। এতে ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং নাগরিক সেবা সহজীকরণের নানা দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিনিধি ও নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন।

আরো পড়ুন...  নলডাঙ্গায় জমে উঠেছে ঈদের বাজার

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী নান্নু, স্থানীয় ভূমি মালিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা চালু হওয়ায় সাধারণ মানুষ এখন ঘরে বসেই নামজারি, জমাখারিজ, খতিয়ান উত্তোলন ও ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা সহজে পাচ্ছেন। এতে দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমে এসেছে। তারা আরও বলেন, ভূমি সেবাকে সম্পূর্ণ স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

সভায় বক্তারা অনলাইন ভূমি সেবার সুবিধা সম্পর্কে জনগণকে আরও বেশি জানাতে প্রচার-প্রচারণা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দালালচক্র প্রতিরোধ এবং সেবার মান উন্নয়নে প্রশাসনের কঠোর অবস্থানের কথাও তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই মেলায় সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য ও সহায়তা পাবেন। পাশাপাশি অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থাও রাখা হয়েছে।

মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় বিএনপি নেতা এনামুল হক সদ্দারকে ঘিরে তৃণমূলে প্রত্যাশা

মিঠামইন উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট শাহ্ কামালের

কুলিয়ারচরে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীতা ঘোষণা দেলোয়ারের

চৌহালীর সদিয়া চাঁদপুরে ইএসডিওর ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের কর্মশালা

মহিপুরে জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে লোকসংগীত ও পথনাটক

মোড়েলগঞ্জ দৈবজ্ঞহাটিতে চেয়ারম্যান পদে আলোচনায় আতিক তালুকদার

বদরগঞ্জে বজ্রপাতে গরু আনতে গিয়ে বৃদ্ধ নিহত

শ্যামনগরে জলবায়ু-স্মার্ট কৃষি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

১০

পাঁচ ওয়াক্ত নামাজ কখন ফরজ হয় এবং কীভাবে পাঁচ ওয়াক্ত নির্ধারিত হলো

১১

মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজন আটক

১২

কাঁঠালিয়ায় বৃত্তিপ্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৩

হিলি-বিরামপুরে পাটের ভালো ফলন, বাড়তি দামে হাসি কৃষকের মুখে

১৪

মহিপুরে এনজিওর টিউবওয়েল ও নারীবান্ধব বিশ্রামাগার দখলের অভিযোগ

১৫

সৌদির পাইপলাইন বন্ধ, সরবরাহ নিয়ে শঙ্কায় বাড়ল তেলের দাম

১৬

জাতীয় ইনোভেশন ফেয়ারে সেরা দুইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘স্মার্ট হুইলচেয়ার’

১৭

নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৩

১৮

মাগুরায় পরিবেশ ও প্রকৃতি বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

১৯

নলডাঙ্গায় সম্পত্তি দখল নিয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে গৃহবধূ

২০