কুষ্টিয়া প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় বিএনপি নেতা এনামুল হক সদ্দারকে ঘিরে তৃণমূলে প্রত্যাশা

কুষ্টিয়ার ভেড়ামারায় দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এনামুল হক সদ্দার। দলীয় বিভিন্ন কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে তাঁর পরিচিতি রয়েছে।

প্রায় তিন দশকের রাজনৈতিক জীবনে মামলা, গ্রেপ্তার ও বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়েছেন এনামুল হক সদ্দার। স্থানীয় নেতা-কর্মীদের একাংশের প্রত্যাশা, তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকার যথাযথ মূল্যায়ন করবে দল।

রাজনৈতিক জীবনের শুরু ১৯৯১-৯২ সালের দিকে বলে জানান এনামুল হক সদ্দার। ভেড়ামারার প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমের হাত ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন তিনি।

পরবর্তীতে বিএনপির মূলধারার রাজনীতিতে সক্রিয় হন। কলেজজীবন থেকেই দলীয় বিভিন্ন কর্মসূচি, সভা-সমাবেশ ও মিছিল-মিটিংয়ে অংশ নেওয়ার পাশাপাশি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন বলে তাঁর ঘনিষ্ঠজনরা জানান।

এনামুল হক সদ্দারের দাবি, গত ১৭ বছরে রাজনৈতিক কারণে তাঁকে একাধিক মামলা ও হয়রানির মুখোমুখি হতে হয়েছে। তাঁর বিরুদ্ধে অন্তত আটটি মামলা করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। এসব মামলার মধ্যে নাশকতা ও বোমা তৈরির অভিযোগও ছিল বলে জানান তিনি।

আরো পড়ুন...  ২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

তাঁর ভাষ্য, গ্রেপ্তারের আশঙ্কায় দীর্ঘ সময় নিজ বাড়িতে রাত কাটাতে পারেননি। কখনো ঝোপঝাড়, ক্ষেত-খামার কিংবা অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে রাত পার করতে হয়েছে।

তবে এসব মামলার বিষয়ে আদালতের নথি বা সংশ্লিষ্ট মামলার বিস্তারিত তথ্য প্রতিবেদনে পাওয়া যায়নি। ফলে তাঁর করা অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও যুক্ত থাকার কথা জানান এনামুল হক সদ্দার। করোনাকালসহ বিভিন্ন দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দাবি করেন তিনি।

স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের একাংশের ভাষ্য, দলের কঠিন সময়ে এনামুল হক সদ্দার নিয়মিতভাবে নেতা-কর্মীদের সঙ্গে ছিলেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।

তৃণমূলের কয়েকজন নেতা-কর্মী মনে করেন, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও প্রতিকূল পরিস্থিতিতে দলের সঙ্গে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁর রাজনৈতিক ভূমিকার মূল্যায়ন করা উচিত।

তাদের প্রত্যাশা, দলের সাংগঠনিক কাঠামোয় এনামুল হক সদ্দারের মতো দীর্ঘদিনের মাঠপর্যায়ের নেতাদের যথাযথ দায়িত্ব দেওয়ার বিষয়টি বিএনপির নীতিনির্ধারকেরা বিবেচনা করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় বিএনপি নেতা এনামুল হক সদ্দারকে ঘিরে তৃণমূলে প্রত্যাশা

মিঠামইন উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট শাহ্ কামালের

কুলিয়ারচরে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীতা ঘোষণা দেলোয়ারের

চৌহালীর সদিয়া চাঁদপুরে ইএসডিওর ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের কর্মশালা

মহিপুরে জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে লোকসংগীত ও পথনাটক

মোড়েলগঞ্জ দৈবজ্ঞহাটিতে চেয়ারম্যান পদে আলোচনায় আতিক তালুকদার

বদরগঞ্জে বজ্রপাতে গরু আনতে গিয়ে বৃদ্ধ নিহত

শ্যামনগরে জলবায়ু-স্মার্ট কৃষি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

১০

পাঁচ ওয়াক্ত নামাজ কখন ফরজ হয় এবং কীভাবে পাঁচ ওয়াক্ত নির্ধারিত হলো

১১

মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজন আটক

১২

কাঁঠালিয়ায় বৃত্তিপ্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৩

হিলি-বিরামপুরে পাটের ভালো ফলন, বাড়তি দামে হাসি কৃষকের মুখে

১৪

মহিপুরে এনজিওর টিউবওয়েল ও নারীবান্ধব বিশ্রামাগার দখলের অভিযোগ

১৫

সৌদির পাইপলাইন বন্ধ, সরবরাহ নিয়ে শঙ্কায় বাড়ল তেলের দাম

১৬

জাতীয় ইনোভেশন ফেয়ারে সেরা দুইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘স্মার্ট হুইলচেয়ার’

১৭

নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৩

১৮

মাগুরায় পরিবেশ ও প্রকৃতি বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

১৯

নলডাঙ্গায় সম্পত্তি দখল নিয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে গৃহবধূ

২০