শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোড়েলগঞ্জ দৈবজ্ঞহাটিতে চেয়ারম্যান পদে আলোচনায় আতিক তালুকদার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে সাবেক ছাত্রদল নেতা মোঃ আতিক তালুকদারকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

​স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তরুণ প্রজন্মের মধ্যে আতিক তালুকদারের বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে। ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন বলে তাঁর সমর্থকদের দাবি। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাঁর সক্রিয় ভূমিকা পালনের কথাও জানান অনুসারীরা।

​আতিক তালুকদারের রাজনৈতিক জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে ২০১৮ সালের একটি রাজনৈতিক কর্মসূচির কথা তুলে ধরছেন তাঁর সমর্থকরা। তাঁদের ভাষ্য, ওই বছর কেন্দ্রঘোষিত কর্মসূচি পালন করতে গিয়ে বাগেরহাটে মিছিল থেকে গ্রেপ্তার হন তিনি এবং পরবর্তীতে ৪২ দিন কারাবরণ করেন।

​শিক্ষাজীবনেও আতিক তালুকদারের রয়েছে উচ্চশিক্ষার পরিচয়। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।

​স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতায় জানা যায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা ও চায়ের আড্ডায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে জোর আলোচনা চলছে। সেখানে আতিক তালুকদারের নাম গুরুত্বের সঙ্গে উঠে আসছে।

আরো পড়ুন...  রাজশাহীতে ৩০ কাঠবাদাম গাছ কাটা

​সমর্থকদের মতে—তরুণ, শিক্ষিত ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন হওয়ায় চেয়ারম্যান পদে আতিক তালুকদার একজন সম্ভাবনাময় প্রার্থী। তাঁদের দাবি, ব্যক্তিগত ভাবমূর্তি ও রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে স্থানীয় ভোটারদের একটি বড় অংশের কাছে তিনি ইতিবাচকভাবে বিবেচিত হচ্ছেন।

​তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত, প্রার্থী মনোনয়ন এবং স্থানীয় ভোটারদের মতামতই নির্বাচনে চূড়ান্ত ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচন ঘনিয়ে এলে এবং মাঠের পরিস্থিতি আরও স্পষ্ট হলে ৪ নম্বর দৈবজ্ঞহাটী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রকৃত চিত্র পরিষ্কার হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় বিএনপি নেতা এনামুল হক সদ্দারকে ঘিরে তৃণমূলে প্রত্যাশা

মিঠামইন উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট শাহ্ কামালের

কুলিয়ারচরে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীতা ঘোষণা দেলোয়ারের

চৌহালীর সদিয়া চাঁদপুরে ইএসডিওর ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের কর্মশালা

মহিপুরে জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে লোকসংগীত ও পথনাটক

মোড়েলগঞ্জ দৈবজ্ঞহাটিতে চেয়ারম্যান পদে আলোচনায় আতিক তালুকদার

বদরগঞ্জে বজ্রপাতে গরু আনতে গিয়ে বৃদ্ধ নিহত

শ্যামনগরে জলবায়ু-স্মার্ট কৃষি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

১০

পাঁচ ওয়াক্ত নামাজ কখন ফরজ হয় এবং কীভাবে পাঁচ ওয়াক্ত নির্ধারিত হলো

১১

মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজন আটক

১২

কাঁঠালিয়ায় বৃত্তিপ্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৩

হিলি-বিরামপুরে পাটের ভালো ফলন, বাড়তি দামে হাসি কৃষকের মুখে

১৪

মহিপুরে এনজিওর টিউবওয়েল ও নারীবান্ধব বিশ্রামাগার দখলের অভিযোগ

১৫

সৌদির পাইপলাইন বন্ধ, সরবরাহ নিয়ে শঙ্কায় বাড়ল তেলের দাম

১৬

জাতীয় ইনোভেশন ফেয়ারে সেরা দুইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘স্মার্ট হুইলচেয়ার’

১৭

নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৩

১৮

মাগুরায় পরিবেশ ও প্রকৃতি বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

১৯

নলডাঙ্গায় সম্পত্তি দখল নিয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে গৃহবধূ

২০