হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
২০ মে ২০২৬, ৮:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“টাকা দিলে নম্বর” কুড়িগ্রামে শিক্ষিকার অডিও ফাঁস—তোলপাড়

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় এসএসসি (ভোকেশনাল) ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে নম্বর দেওয়ার হুমকি সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। ঘটনাটি নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর মোর্শেদা বেগম পরীক্ষার সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “যে টাকা আনবে সে নম্বর পাবে, আর যে টাকা আনবে না সে নম্বর পাবে না।” পাশাপাশি তিনি টাকা সংক্রান্ত বিষয় বাইরে জানালে ফল ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন বলে অডিওতে শোনা যায়।

ফাঁস হওয়া অডিওটি থানাহাট এইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ব্যবহারিক পরীক্ষার সময়ের বলে জানা গেছে। এতে আরও শোনা যায়, শিক্ষিকা শিক্ষার্থীদের উদ্দেশ্যে ৫০০ টাকা করে দেওয়ার বিষয়ে চাপ প্রয়োগ করেন এবং বিষয়টি বাইরে প্রকাশ না করার জন্য সতর্ক করেন।

অভিযোগের পর শিক্ষার্থীদের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রথমদিনে টাকা চাওয়ার কথা বলা হলেও পরবর্তীতে সরাসরি ৫০০ টাকা করে দিতে বলা হয়। টাকা না দিলে ব্যবহারিক পরীক্ষায় নম্বর দেওয়া হবে না—এমন হুমকির কারণে তারা বাধ্য হয়ে টাকা দিতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন শিক্ষার্থীরা।

আরো পড়ুন...  কাঠালিয়ায় জমি দখলের অভিযোগ

একাধিক অভিভাবকও একই অভিযোগ করেন। অভিভাবক আনিছুর রহমান বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে যদি শিক্ষকরাই এভাবে ঘুষের সংস্কৃতি শেখান, তাহলে সন্তানরা কোথায় নিরাপদ থাকবে?” আরেক অভিভাবক আমিনুল ইসলাম জানান, তার সন্তান পরীক্ষার জন্য বাসায় এসে ৫০০ টাকা চেয়েছে এবং না দিলে নম্বর দেওয়া হবে না বলে জানিয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা মোর্শেদা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় শুনে বলেন, “আমি খুব ব্যস্ত আছি, এক সেকেন্ড কথা বলার সুযোগ নেই”—বলে ফোন কেটে দেন।

থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলী বলেন, “বিষয়টি আমরা আপনার কাছ থেকেই জানতে পারলাম। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পরীক্ষা কেন্দ্র সচিব রেজাউল করিম জানান, ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ ব্যক্তিগতভাবে এমন কাজ করে থাকে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান বলেন, “পরীক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষায় টাকা আদায় সম্পূর্ণ অবৈধ। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ও নৈতিকতা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০