ইতিহাস প্রতিবেদক
২৩ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চকলেটের প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ৬৩ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

ধর্ষণ

রাজধানীর কলাবাগানে আট বছরের এক শিশুকে চকলেটের প্রলোভনে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৩ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) নর্থ সার্কুলার রোড এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তির নাম আলমগীর হুদা রুবেল। শনিবার (২৩ মে) তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে ঘটনার দিনই থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অভিযুক্ত রুবেল নর্থ সার্কুলার রোডের একটি বাড়িতে ভাইয়ের পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার স্ত্রী ও সন্তান নেই। ভুক্তভোগী শিশুটি তার প্রতিবেশীর সন্তান।

অভিযোগ রয়েছে, ঘটনার দিন বাড়িতে লোকজন কম থাকার সুযোগে শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে নিজের কক্ষে ডেকে নেন রুবেল। একপর্যায়ে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ও ভুক্তভোগীকে থানায় নিয়ে যায়।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ঘের মালিকদের মানববন্ধন ও বহিষ্কারের দাবি

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) দুলাল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, সম্প্রতি রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার (৭) ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। শিশু নির্যাতন ও যৌন সহিংসতার ঘটনায় কঠোর শাস্তির দাবিও জোরালো হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০