মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
৩ জুন ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীতে প্রাইভেটকারে অস্ত্রের চালানসহ নারী-পুরুষ আটক, উদ্ধার বিদেশি পিস্তল-গুলিসহ বিপুল অস্ত্র

প্রতীকী ছবি | গ্রাফিক্স: দৈনিক ইতিহাস
প্রতীকী ছবি | গ্রাফিক্স: দৈনিক ইতিহাস

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে পাচারের জন্য নেওয়া অস্ত্রের একটি চালান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে এবং প্রাইভেটকার থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল ও গুলি।

মঙ্গলবার বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সাফল্য পায় আইনশৃঙ্খলা বাহিনী।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালাম। পরে প্রাইভেটকারটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বটতলী চারমাথা এলাকার দুলাল শেখ (৩৬) এবং একই এলাকার সানজিদা আক্তার শিমু।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় একটি প্রাইভেটকারে অস্ত্রের চালান চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকা থেকে কুষ্টিয়ার দিকে নেওয়া হচ্ছে। পরে দ্রুত মহাসড়কের রাজাবাড়িহাট এলাকায় চেকপোস্ট বসানো হয়।

বিকেল ৪টার দিকে সন্দেহভাজন প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি চালালে ভেতর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।

আরো পড়ুন...  মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা অপরিসীম: ডিএনসি মহাপরিচালক

পুলিশ জানায়, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এই অস্ত্র চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বধলায় নবাগত ইউএনও শফিকুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতীতে শহীদ জিয়াউর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী পালিত

রামপালে খালের বাঁধ অপসারণ ঘিরে গ্রামবাসী-প্রতিপক্ষ সংঘাত

সেন্টমার্টিনের কাছে সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান, মিয়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৯ জন আটক

বেড়া কেটে ঘরে ঢুকে মামী–ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

দক্ষিণ চট্টগ্রামে তালের পাইকারি বাজারে ক্রেতার ঢল, ভাইয়ের দীঘির পাড়ে জমজমাট বাণিজ্য

গাবুরায় ১৫ স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে চিকিৎসা উপকরণ বিতরণ, প্রাথমিক স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ

কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু, পুড়ে গেছে দুটি গরু

মহিপুর ইউনিয়নে ২০২৬–২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা, উন্নয়ন ও সেবায় ২.১৮ কোটি টাকার পরিকল্পনা

বজ্রপাতে প্রান গেল ১৩ গরু ও ১ মহিষের, চা শ্রমিক পরিবারে শোক ও বিপর্যয়

১০

রাজশাহীতে ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার, প্রতারণা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিল

১১

খরগোশ গিলে ফেলেও বাঁচল অজগর, মৌলভীবাজারে বন বিভাগের দ্রুত হস্তক্ষেপে রক্ষা পেল প্রাণীটি

১২

রাজশাহীতে প্রাইভেটকারে অস্ত্রের চালানসহ নারী-পুরুষ আটক, উদ্ধার বিদেশি পিস্তল-গুলিসহ বিপুল অস্ত্র

১৩

কদম ফুলের সৌন্দর্যে মুগ্ধ মৌলভীবাজার, মনু নদের পাড়ে প্রকৃতির উৎসব

১৪

হারিয়ে যাচ্ছে দেশি খেজুরের ঐতিহ্য, মাগুরার গ্রামজুড়ে নস্টালজিয়ার হাহাকার

১৫

কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকার চার সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

১৬

বৃদ্ধা মায়ের নিঃসঙ্গ মৃত্যু: আমাদের বিবেকের সামনে এক কঠিন প্রশ্ন

১৭

তীব্র তাপদাহে পুড়ছে কালিয়াকৈর, জনজীবন বিপর্যস্ত; রাস্তাঘাটে নেমেছে নীরবতা

১৮

এক মরদেহের সঙ্গে যোগ হলো আরও দুই লাশ, নড়াইলে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ২

১৯

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

২০