তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
৪ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যসেবায় নতুন মাইলফলক: সারাদেশে সপ্তম, জেলায় শীর্ষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নতুন সাফল্য অর্জন করেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ মূল্যায়নে সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মধ্যে প্রতিষ্ঠানটির অবস্থান হয়েছে সপ্তম। একই সঙ্গে মৌলভীবাজার জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি।

স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট মাসের বিভিন্ন সূচকের ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়েছে। উপজেলার জনসংখ্যা, স্বাস্থ্যসেবা গ্রহণকারীর সংখ্যা, নরমাল ডেলিভারি, চিকিৎসা কার্যক্রমের মান, অবকাঠামোগত সক্ষমতা, বিভিন্ন স্বাস্থ্যসূচক এবং সামগ্রিক সেবার মান বিবেচনায় নিয়ে এই র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়।

স্বাস্থ্যসেবার নানা সূচকে ধারাবাহিক উন্নতির ফলে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ অর্জন করতে সক্ষম হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে নরমাল ডেলিভারি সেবায় প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন, “বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার মধ্যেও আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। নরমাল ডেলিভারির ক্ষেত্রেও আমাদের অবস্থান শুধু জেলায় নয়, সিলেট বিভাগের মধ্যেও শীর্ষে রয়েছে। এই অর্জন স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহীতাদের সম্মিলিত প্রচেষ্টার ফল।”

আরো পড়ুন...  কালিহাতীতে ইফতার ও দোয়া মাহফিল

তিনি আরও বলেন, “আমরা চাই এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে। এজন্য সবার সহযোগিতা ও সমর্থন প্রয়োজন। এ অর্জন শুধু স্বাস্থ্য বিভাগের নয়, শ্রীমঙ্গলের মানুষেরও অর্জন।”

স্বাস্থ্যসেবায় এ সাফল্যে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, ভবিষ্যতেও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করে দেশের অন্যতম সেরা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত!

পঞ্চগড়ে বজ্রপাতে ট্রাক্টর শ্রমিকের মৃত্যু

নোটিশ ছাড়া তরিয়ামহল বন্ধের অভিযোগে ভেড়ামারায় ইজারাদার-শ্রমিকদের মানববন্ধন

পুশইন ও অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি

পিকআপে ৩ গরু নিয়ে পালানোর সময় ধরা, গণধোলাই এড়িয়ে পুলিশের হাতে ৩ সন্দেহভাজন

তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, ১০ দিনব্যাপী পানি-ছাতা-হাতপাখা বিতরণ শুরু

ইসলামী ব্যাংক রক্ষায় রাস্তায় গ্রাহকরা, এস আলমের বিচার দাবি

স্বাস্থ্যসেবায় নতুন মাইলফলক: সারাদেশে সপ্তম, জেলায় শীর্ষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত বাহিনীর সদস্য আটক

এনএসআই’র তথ্যে মোংলায় ভুয়া র‍্যাব সদস্য আটক

১০

এফসিপিএস ট্রেইনিদের দাবিতে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ, বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান

১১

পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে মোরেলগঞ্জে র‌্যালি ও গাছের চারা বিতরণ

১২

পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ: মাছ লুট, গাছ কর্তন ও চলাচলের পথ অবরুদ্ধ

১৩

মিথ্যা মামলার প্রতিবাদে রামপালে থানা ঘেরাও, উত্তাল যুবদল–স্বেচ্ছাসেবক দল

১৪

ফয়সাল আহমেদ হত্যার বিচার দাবিতে শ্যামগঞ্জে উত্তাল মানববন্ধন

১৫

বদরগঞ্জে যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধের অভিযোগ, নারীসহ ২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

১৬

পুস্যাবের কেন্দ্রীয় কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহিম–পান্থ জুটি

১৭

গাবুরায় আয়বর্ধনে ১৪ পরিবারকে গরু বিতরণ

১৮

সেনবাগ বাজারে ফুটপাত দখলে চরম জনদুর্ভোগ, চলাচলে ঝুঁকিতে সাধারণ মানুষ

১৯

ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

২০