শরিফ মিয়া, জামালপুর প্রতিনিধি-
১১ জুন ২০২৬, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জেসমিন প্রকল্পের উদ্যোগে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি

আন্তর্জাতিক নিরাপদ খাদ্য দিবস-২০২৬ উপলক্ষে জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলায় র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

“ঝুঁকি থেকে সমাধানে, সর্বত্র নিরাপদ খাদ্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতেই এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গত ৯ জুন ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রামে এবং ১০ জুন মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রামে পৃথকভাবে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানগুলোতে নিরাপদ খাদ্যের গুরুত্ব, খাদ্যজনিত ঝুঁকি হ্রাস, খাদ্যের গুণগত মান নিশ্চিতকরণ এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

জানা গেছে, জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পটি অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)-এর আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং উন্নয়ন সংঘ যৌথভাবে বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা রাবেয়া খাতুন, গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, মেলান্দহ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা ছরোয়ার জাহান, স্বাস্থ্য সহকারী এস. এম. আসাদ মুকুল, শ্যামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. বাবুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরো পড়ুন...  মাদ্রাসার পথে নিখোঁজ কিশোর আমির হামজা, পরিবারে আহাজারি—সেনবাগে চাঞ্চল্য

এছাড়া জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানা, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রবিউল আউয়াল ও আবিদ হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য, কৃষি ও বিভিন্ন এনজিও প্রতিনিধি সহ শতাধিক ব্যক্তি অংশ নেন।

বক্তারা বলেন, নিরাপদ খাদ্য সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিকর খাদ্য গ্রহণে মানুষকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় বিএনপি নেতা এনামুল হক সদ্দারকে ঘিরে তৃণমূলে প্রত্যাশা

মিঠামইন উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট শাহ্ কামালের

কুলিয়ারচরে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীতা ঘোষণা দেলোয়ারের

চৌহালীর সদিয়া চাঁদপুরে ইএসডিওর ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের কর্মশালা

মহিপুরে জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে লোকসংগীত ও পথনাটক

মোড়েলগঞ্জ দৈবজ্ঞহাটিতে চেয়ারম্যান পদে আলোচনায় আতিক তালুকদার

বদরগঞ্জে বজ্রপাতে গরু আনতে গিয়ে বৃদ্ধ নিহত

শ্যামনগরে জলবায়ু-স্মার্ট কৃষি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

১০

পাঁচ ওয়াক্ত নামাজ কখন ফরজ হয় এবং কীভাবে পাঁচ ওয়াক্ত নির্ধারিত হলো

১১

মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজন আটক

১২

কাঁঠালিয়ায় বৃত্তিপ্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৩

হিলি-বিরামপুরে পাটের ভালো ফলন, বাড়তি দামে হাসি কৃষকের মুখে

১৪

মহিপুরে এনজিওর টিউবওয়েল ও নারীবান্ধব বিশ্রামাগার দখলের অভিযোগ

১৫

সৌদির পাইপলাইন বন্ধ, সরবরাহ নিয়ে শঙ্কায় বাড়ল তেলের দাম

১৬

জাতীয় ইনোভেশন ফেয়ারে সেরা দুইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘স্মার্ট হুইলচেয়ার’

১৭

নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৩

১৮

মাগুরায় পরিবেশ ও প্রকৃতি বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

১৯

নলডাঙ্গায় সম্পত্তি দখল নিয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে গৃহবধূ

২০