মো: সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি :
১৩ জুন ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাগুরায় ছাত্রশিবিরের কর্মী শিক্ষা শিবির

মাগুরায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির (ট্রেনিং ক্যাম্প) অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কর্মীদের আদর্শিক, সাংগঠনিক ও নৈতিক উন্নয়ন এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ শিক্ষা শিবিরে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

শুক্রবার (১২ জুন) মাগুরা শহরের আল-আমিন ইয়াতিমখানা জামে মসজিদের দ্বিতীয় তলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাগুরা শহর অঞ্চল ও সদর অঞ্চলের যৌথ আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা শাখার সভাপতি এম.এম. জুবার হোসাইন।

মাগুরা শহর শাখার সভাপতি মো. সাকিব হোসেনের সভাপতিত্বে এবং মাগুরা সদর উপজেলা শাখার সভাপতি মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে সংগঠনের আদর্শ, লক্ষ্য-উদ্দেশ্য এবং বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা শাখার প্রথম সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ব্যাংকার মো. মাসুদুল আলম এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সেক্রেটারি ও আইনজীবী অ্যাডভোকেট মো. আজমত হুসাইন।

আরো পড়ুন...  তানোরে ৬১ কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ

বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি নৈতিক, সুশৃঙ্খল ও আদর্শ সমাজ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষাজীবনের পাশাপাশি নৈতিকতা, নেতৃত্বগুণ, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে একজন শিক্ষার্থী প্রকৃত অর্থে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে।

তারা আরও বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক, অপরাধ, সামাজিক অবক্ষয় ও নৈতিক সংকট থেকে দূরে রাখতে আদর্শভিত্তিক শিক্ষা ও চরিত্র গঠনের বিকল্প নেই। ইসলামী আদর্শে উদ্বুদ্ধ এবং দেশপ্রেমে উজ্জীবিত দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য নিয়মিত প্রশিক্ষণ, আত্মশুদ্ধি এবং সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

শিক্ষা শিবিরে অংশগ্রহণকারী কর্মীদের উদ্দেশে বক্তারা দায়িত্বশীলতা, শৃঙ্খলা, সততা ও আত্মত্যাগের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে প্রত্যেক কর্মীকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেন।

দিনব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন প্রশিক্ষণ সেশন, আলোচনা পর্ব, প্রশ্নোত্তর এবং সাংগঠনিক দিকনির্দেশনামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে মাগুরা শহর ও সদর অঞ্চলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক কর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে আয়োজকদের পক্ষ থেকে শিক্ষা শিবিরের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো পড়ুন...  মাগুরার শ্রীপুরে দুই গ্রামের সংঘর্ষে শতাধিক বাড়ি ভাঙচুর ও লুটপাট, আহত ১০

আয়োজকরা জানান, কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির লক্ষ্যেই এ ধরনের শিক্ষা শিবির নিয়মিতভাবে আয়োজন করা হয়ে থাকে। তারা আশা প্রকাশ করেন, এ কর্মসূচি অংশগ্রহণকারীদের ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীর প্রতি সহিংসতা নিরসনে শরনখোলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন 

পটিয়ায় নিহত পঙ্কজ শীলের পরিবারের পাশে এমপি এনাম

কেষ্টমনিপাড়ায় বিজিবির নতুন ক্যাম্প স্থাপন

রেললাইন পারাপারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সমতা পার্টির রোড মার্চ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

মাগুরায় ছাত্রশিবিরের কর্মী শিক্ষা শিবির

মহিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

মাগুরা প্রেসক্লাবে নবাগত ডিসির মতবিনিময়

১১

মোরেলগঞ্জে ১০ লাখ নকল ডারবি সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার

১২

জগন্নাথপুরে মাসআলা নিয়ে সংঘর্ষ, আহত ৭০

১৩

ভোলায় এক বছরে পানিতে ডুবে ১৬৪ শিশুর মৃত্যু

১৪

চাঁপাইনবাবগঞ্জে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

শ্রীপুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

১৬

মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ

১৮

স্কুল মাঠে খেলাকে কেন্দ্র করে শিশুদের মারধরের অভিযোগ

১৯

বিশ্বনাথে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত

২০