মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
১৯ জুন ২০২৬, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে একদিনে ৬ অপরাধী গ্রেফতার, প্রশংসায় এসআই সুজন বিশ্বাস সাব-হেডলাইন:

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মাদক ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে একদিনে ৬ অপরাধীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অভিযানে মাদক কারবারি, মাদকসেবী এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করা হয়। সফল এ অভিযানের নেতৃত্ব দিয়ে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস।

বুধবার (১৭ জুন) সকালে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীনের নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই সুজন বিশ্বাসের সঙ্গে এসআই গোলাম কবির বিশ্বাস, এএসআই আব্দুল লতিফ ও এএসআই লুৎফর রহমানসহ পুলিশের একটি দল অংশ নেয়।

গ্রেফতারকৃতরা হলেন— মাদক কারবারি মঞ্জিল মিয়া (৬৫), আনোয়ার হোসেন (৪৮), কালাম (৪৫), রাসেল মিয়া ওরফে লেবা (৩৫), এবং চুরি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রইচ উদ্দিন (৪০) ও সজিব (২৫)।

পুলিশ জানায়, পৌরসভার মোড় এলাকার পাকা সড়ক থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ মঞ্জিল মিয়া ও আনোয়ার হোসেনকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া মাদক সেবনের সময় কালাম ও রাসেল মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শবনম বুবলি কালামকে ১ বছরের এবং রাসেল মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আরো পড়ুন...  কালিহাতীতে জমি বিরোধে হামলা ও হুমকি

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি ও বিশেষ ক্ষমতা আইনে মোট ২৯টি মামলা রয়েছে।

অন্যদিকে, রইচ উদ্দিন ও সজিব চুরি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। পরে গ্রেফতারকৃত সকলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুলিয়ারচর থানায় যোগদানের পর গত ২০ মাসে প্রায় অর্ধশত মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছেন এসআই সুজন বিশ্বাস। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং শতাধিক মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হয়েছে।

কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দীন বলেন, “কুলিয়ারচরকে অপরাধমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে সফল এ অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করে মাদক ও অপরাধ দমনে পুলিশের এমন কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামপুরে তিন দিনব্যাপী ড্রোন প্রশিক্ষণ শুরু

সাংবাদিকদের সঙ্গে গাজীপুরের পুলিশ সুপারের মতবিনিময়

১০১ বছর বয়সে স্বপ্নপূরণ, নতুন ঘর পেলেন সখিনা বেগম

শ্যামগঞ্জে ১২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা বণিক সমিতির নির্বাচনে ৪৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ

দুর্গম পাহাড়ে অসহায়দের পাশে ৫৭ বিজিবি

রাসুল (সা.)-এর দৈহিক গঠন

চরাঞ্চলের ২২৫ নারী ও কিশোরী পেল ডিগনিটি কিট

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১০

ব্যবসায়ীকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, ভাণ্ডারিয়ায় গ্রেপ্তার ২

১১

নড়াগাতীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১২

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান

১৩

স্বাক্ষর জালিয়াতির অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি আইনজীবীর

১৪

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ

১৫

মহিপুরে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক ১

১৬

মোড়েলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

১৭

পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

১৮

খালি বাঁধের ঢালে লাউচাষ, বাড়তি আয়ের পথ দেখছেন কৃষকরা

১৯

১০ বছরের শিশুকে বলাৎকার: মাদরাসা শিক্ষকের যাবজ্জীবন

২০