তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
২৪ জুন ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কমলগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা

মৌলভীবাজারের কমলগঞ্জে খাদ্যপণ্যে নিষিদ্ধ উপাদান মিশ্রণ এবং মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে কমলগঞ্জ পৌরসভার চৌমুহনী বাজার এলাকায় র‍্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আল আমিনের নেতৃত্বে একটি যৌথ দল সকাল ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত বাজারে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪৩ ধারার আওতায় খাদ্যপণ্যে নিষিদ্ধ উপাদান মেশানো এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে চৌমুহনী বাজারের আরিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক সেলিম মিয়াকে ১০ হাজার টাকা এবং রুহান ভ্যারাইটিজ স্টোরের মালিক হোসাইন মিয়াকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা, বাজার তদারকি জোরদার এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আরো পড়ুন...  বিজিএমইএর ইফতারে এমপি মতিন

তিনি আরও বলেন, জনস্বার্থে বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও ভোক্তা অধিকার সংরক্ষণে ভবিষ্যতেও যৌথ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০