রানা ইসলাম, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
২৪ জুন ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বদরগঞ্জে নৈশপ্রহরীকে বেঁধে রেখে ইটভাটায় ডাকাতি, ট্রান্সফরমারসহ নগদ টাকা লুট

রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের দক্ষিণ মোকসেদপুর ডাঙ্গাপাড়া এলাকায় অবস্থিত এম.আর.এস ইটভাটায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে একদল ডাকাত ভাটায় প্রবেশ করে নৈশপ্রহরীকে বেঁধে রেখে বৈদ্যুতিক সংযোগে ব্যবহৃত তিনটি ট্রান্সফরমার, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ডাকাতদল ইটভাটায় ঢুকে নৈশপ্রহরীকে বেঁধে ফেলে। পরে তারা ভাটার অফিসের আলমারি ভেঙে নগদ টাকা এবং বিভিন্ন মালামাল নিয়ে যায়। একই সঙ্গে ভাটার বিদ্যুৎ সংযোগে ব্যবহৃত তিনটি ট্রান্সফরমার খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় একটি ট্রান্সফরমার মাটিতে পড়ে গেলে বিকট শব্দে আশপাশের লোকজন সতর্ক হয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গ্রামবাসীরা ডাকাত দলের এক সদস্যকে আটক করতে সক্ষম হন। পরে খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নেয়।

আটক ব্যক্তির নাম মোকলেছুর রহমান। তিনি দিনাজপুর জেলার দপ্তরীপাড়া রেলসেতু সংলগ্ন এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে বলে জানা গেছে।

এম.আর.এস ইটভাটার মালিক গোলাম রব্বানী জানান, চুরি হওয়া তিনটি ট্রান্সফরমার তার ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রমে ব্যবহৃত হতো। তিনি অভিযোগ করে বলেন, এর আগেও ডাঙ্গাপাড়া গ্রামের আশপাশের এলাকা থেকে প্রায় ৩০টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। তিনি প্রশাসনের কাছে চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধারের দাবি জানান।

আরো পড়ুন...  প্রতারণায় কোটি টাকার মালিক আজমীর

বদরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাহজের জানান, ঘটনাস্থল থেকে ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০