ইতিহাস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৬, ১:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে আধুনিক ও পরিকল্পিত আবাসন সেবা প্রদানের লক্ষ্যে এফ.এন.এফ হাউজিং প্রজেক্ট-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ) বিকেল সাড়ে ৪টায় সদর উপজেলার স্বরূপনগরে অবস্থিত প্রকল্প কার্যালয়ে কেক কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী বক্তব্য প্রদান করেন প্রকল্পের সভাপতি মোঃ জমশেদ আলী। পরে প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের সাধারণ সম্পাদক মোঃ মোকসেদুল মোমেনিন এবং কোষাধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির।

বক্তারা বলেন, এফ.এন.এফ হাউজিং প্রজেক্ট স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিকল্পিত আবাসন সুবিধা প্রদান করবে। সাধারণ মানুষের আবাসন স্বপ্ন বাস্তবায়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, “স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি”—এই স্লোগানকে সামনে রেখে এফ.এন.এফ হাউজিং প্রজেক্ট গ্রাহকদের জন্য নিরাপদ, নৈতিক ও মানসম্মত জমি ক্রয়-বিক্রয় সেবা নিশ্চিত করবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত শেয়ারহোল্ডার ও শুভাকাঙ্ক্ষীরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও অতিথিদের জন্য আপ্যায়নের আয়োজন করা হয়।

Facebook Comments Box
আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে রমজান উপলক্ষে ব্যবসায়ী ও প্রশাসনের মতবিনিময়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০