আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি 
৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে বদরুদ্দীন উমরের প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

মার্কসবাদী-লেনিনবাদী কমিউনিস্ট বিপ্লবী কমরেড বদরুদ্দীন উমরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ লেখক শিবিরের সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় বদরুদ্দীন উমরের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়।

সংগঠনটির সভাপতি খালেদ উদ দীনের সভাপতিত্বে সভায় বদরুদ্দীন উমরের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন সাধারণ সম্পাদক মিনহাজ আহমেদ।

আলোচনায় অংশ নেন প্রবীণ রাজনীতিক নুরুল হুদা সালেহ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ জামিল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সংগঠক শিরিন মিয়া, বাংলাদেশ লেখক শিবিরের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবি মজনু মুহিবুর রহমান এবং প্রচার সম্পাদক সাংবাদিক বদরুল ইসলাম (মহসিন)।

সভায় বক্তারা বলেন, কমরেড বদরুদ্দীন উমর শ্রমিক ও মেহনতি মানুষের মুক্তির সংগ্রামের একজন আপসহীন নেতা ছিলেন। তারা বলেন, নিজের পুরো জীবন মানুষের মুক্তির সংগ্রামে কীভাবে নিয়োজিত করা যায়, বদরুদ্দীন উমরের জীবন ও কর্ম তার একটি দৃষ্টান্ত।

বক্তারা আরও বলেন, বদরুদ্দীন উমরের জীবন এবং এ দেশের জনগণের মুক্তির সংগ্রাম পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তার দেখানো পথে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে মুক্তিকামী মানুষ ভবিষ্যতে শান্তি ও স্বস্তির ঠিকানা খুঁজে পাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  ২৪৩ নং ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): প্রথম থেকে দ্বাদশ সংসদ—ত্রয়োদশে কার হাতে যাবে আসন?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

খালি বাঁধের ঢালে লাউচাষ, বাড়তি আয়ের পথ দেখছেন কৃষকরা

১০ বছরের শিশুকে বলাৎকার: মাদরাসা শিক্ষকের যাবজ্জীবন

বিশ্বনাথে বদরুদ্দীন উমরের প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

কয়রায় ডেঙ্গু আক্রান্ত ৫ জন হাসপাতালে ভর্তি, বাড়ছে উদ্বেগ

বাগেরহাটে ২৩ ব্যাংকের অংশগ্রহণে ক্যাশলেস লেনদেনের সচেতনতামূলক ক্যাম্পেইন

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক মনিরুল ইসলামের বিদায় সংবর্ধনা

চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, এতিম ও প্রতিবন্ধীদের মাঝে সহায়তা

ভ্যান বিক্রির পরও জোটেনি চিকিৎসার টাকা, জোবায়েরকে বাঁচাতে সহায়তার আবেদন

রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশু মুক্ত ঘোষণা

১০

মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়ম, ৫ ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

১১

চিলমারীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১২

প্রেমঘটিত বিষয় নিয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০

১৩

রৌমারীতে সার নিতে গিয়ে গুদামে ভাঙচুরের অভিযোগ, প্রশাসনের অস্বীকার

১৪

নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

১৫

মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক ২

১৬

কুলিয়ারচরে হালচাষের ট্রাক্টর উল্টে চালক নিহত

১৭

সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে হজে যাচ্ছেন নরসিংদীর সজিব

১৮

মোরেলগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

১৯

১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব বিধবার আকুতি

২০