মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক ২

মাগুরার শ্রীপুরে কৃষকদের জন্য বরাদ্দ সরকারি সার অবৈধভাবে মজুদের অভিযোগে একটি গুদাম থেকে ৩২৮ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। এ ঘটনায় শাহীন জোয়ার্দ্দার ও নবাব জোয়ার্দ্দার নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসন উপজেলার আমলসার এলাকায় যৌথ অভিযান চালায়। এ সময় একটি গুদামে বিপুল পরিমাণ সার মজুদের সন্ধান পাওয়া যায়। পরে সেখান থেকে ৩২৮ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।

প্রশাসনের দাবি, কৃষকদের জন্য সরকারি বরাদ্দের এসব সার অনুমোদিত ডিলারশিপের বাইরে অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল। পরে বেশি দামে বিক্রির মাধ্যমে মুনাফা করার পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরকারি বরাদ্দের সার আত্মসাৎ ও কালোবাজারির সঙ্গে একটি সিন্ডিকেটের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরো পড়ুন...  পবিত্র আশুরার রোজা রাখার ফজিলত

কৃষকদের স্বার্থ রক্ষা ও সার সরবরাহ স্বাভাবিক রাখতে অবৈধ মজুদ এবং কালোবাজারির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, এতিম ও প্রতিবন্ধীদের মাঝে সহায়তা

ভ্যান বিক্রির পরও জোটেনি চিকিৎসার টাকা, জোবায়েরকে বাঁচাতে সহায়তার আবেদন

রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশু মুক্ত ঘোষণা

মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়ম, ৫ ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

চিলমারীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রেমঘটিত বিষয় নিয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০

রৌমারীতে সার নিতে গিয়ে গুদামে ভাঙচুরের অভিযোগ, প্রশাসনের অস্বীকার

নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক ২

কুলিয়ারচরে হালচাষের ট্রাক্টর উল্টে চালক নিহত

১০

সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে হজে যাচ্ছেন নরসিংদীর সজিব

১১

মোরেলগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

১২

১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব বিধবার আকুতি

১৩

বাতাকান্দি আদর্শ স্কুলের আজীবন দাতা সদস্য হলেন সৈয়দা শারমিন

১৪

মাগুরায় টিএলএ টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা

১৫

নাজিরপুরে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৬

১৬

চন্দনাইশে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১১

১৭

মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ

১৮

অধ্যক্ষের কুশপুত্তলিকা দাহ: উত্তপ্ত মোরেলগঞ্জের গুলিশাখালী মাদরাসা

১৯

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শুরু

২০